চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দ্বিতীয় সপ্তাহে যুক্তরাষ্ট্রের নতুন স্টেটে বরবাদ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:০৩ অপরাহ্ণ ২৪, এপ্রিল ২০২৫
বিনোদন
A A

বাংলাদেশে ব্যাপক সফলতার পর ১৮ এপ্রিল থেকে যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহ চলেছে শাকিব খানের ‘বরবাদ’। মুক্তির প্রথম সপ্তাহে দেশটির বাঙালি অধ্যুষিত অঞ্চলগুলোতে সাড়া ফেলে ছবিটি। সাফল্যের ধারাবাহিকতায় দ্বিতীয় সপ্তাহেও যুক্তরাষ্ট্রের নতুন আরও কয়েকটি স্টেটে চলছে বরবাদ।

এই তথ্য জানিয়েছেন, পরিবেশক এসকে ফিল্মস ইউএসএ-এর সিইও বদরুদ্দোজা সাগর। তিনি বলেন, নিউ ইয়র্কে সিনেমাস সিনেমার্ট, কিউ গার্ডেন, বাফেলো, বার্লিংটন, নিউ জার্সি, কানেকটিকাট, ফিলাডেলফিয়া, ভার্জিনিয়া, বোস্টন, জর্জিয়া ও ক্যালিফোর্নিয়াতে দ্বিতীয় সপ্তাহেও বরবাদ প্রদর্শিত হচ্ছে।

বদরুদ্দোজা সাগর বলেন, ওয়াশিংটন ডিসি, লস এঞ্জেলেস, আটলান্টা, ফ্লোরিডা, মায়ামিতে নতুন করে চলছে বরবাদ। আসলে আমরা যে থিয়েটারগুলোতে দিচ্ছি সবগুলো থেকে প্রত্যাশিত বিজনেস পাচ্ছি, আশা রাখছি আগামীতেও দর্শকদের উপস্থিতি সমান্তরাল থাকবে।

তিনি জানান, এর আগে অনেক বাংলা সিনেমা নর্থ আমেরিকায় বহু থিয়েটারে রিলিজ করলেও ব্যবসা হয়নি। এতে করে বাংলা সিনেমার দুর্নাম হয়েছে। বড় বড় সিনেমা চেইনগুলোর ধারণা বাংলা সিনেমাই বক্স অফিস ফ্লপ! কিন্তু ‘বরবাদ’ যেখানে চলছে, সবখানে বেশ ভালো চলছে।

এসকে ফিল্মস ইউএসএ-এর সিইও বলেন, নাম্বারটা ম্যাটার করে না। ১৫/২০টি থিয়েটারে চললে যদি সবগুলো হাউজফুল যায় সেটিই হবে অত্যন্ত সম্মানের। উদাহরণ দিয়ে তিনি বলেন, নিউ ইউর্কের দুটি নামকরা থিয়েটারে প্রথমদিন থেকে দৈনিক ৩টি শো করে ৩টিই হাউজফুল যাচ্ছে। শাকিব খানের সিনেমার এত এত দর্শক নর্থ আমেরিকাতে রয়েছে যা দেখে অবাক হয়ে যাই। আসলে ভালো সিনেমা এলে দর্শক দেখে এটা প্রমাণ।

মেহেদী হাসান হৃদয় পরিচালিত শাকিব খান, ইধিকা পাল, যীশু সেনগুপ্ত অভিনীত ‘বরবাদ’ বর্তমানে আমেরিকার পাশাপাশি কানাডা ও ইতালিতে চলছে। প্রবাসীরা লুফে নিয়েছে শাকিব অভিনীত এই ছবি, যা সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে দেখা যাচ্ছে। ২৬ এপ্রিল অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে মুক্তি পেতে যাচ্ছে। মে-এর দ্বিতীয় সপ্তাহে ‘বরবাদ’ চলবে মালয়েশিয়াতে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আমেরিকায় বরবাদএসকে ফিল্মসবরবাদযুক্তরাষ্ট্রে বরবাদলিড বিনোদনশাকিব খানসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্লেষকদের মতে  শ্রম আইন কঠোরভাবে বাস্তবায়ন ছাড়া প্রকৃত পরিবর্তন সম্ভব নয়; ছবি:এআই

জুলাইয়ের চেতনা কি পৌঁছেছে কারখানা ও শ্রমবাজারে?

মে ১, ২০২৬

পর্দায় শ্রমিকের লড়াই, যে সিনেমাগুলো না দেখলেই নয়

মে ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে হকার পুনর্বাসন কার্যক্রম শুরু

এপ্রিল ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

অতিরিক্ত সচিবদের বিদেশ সফরে ইকোনমি ক্লাস বাধ্যতামূলক

এপ্রিল ৩০, ২০২৬

ইংল্যান্ডের কাউন্টির আদলে ঘরোয়া ক্রিকেটের কাঠামো তৈরির উদ্যোগ বিসিবির

এপ্রিল ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT