চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিউ ইয়র্কে হাউজফুল ‘বরবাদ’, দর্শক মহলে উচ্ছ্বাস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০০ অপরাহ্ণ ১৮, এপ্রিল ২০২৫
বিনোদন
A A
নিউ ইয়র্কের সিনেমা হলে দর্শকদের ভিড়, হাউজফুল শো চলমান. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের দর্শকদের কাছে তুমুল জনপ্রিয়তা অর্জনের পর এবার যুক্তরাষ্ট্রসহ নিউ ইয়র্কে মুক্তি পেল শাকিব খানের ‘বরবাদ’। 

১৭ এপ্রিল বৃহস্পতিবার নিউ ইয়র্কের স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় এর ফার্স্ট শো দিয়ে সিনেমার্ট সিনেমাস-এ মুক্তি পায় ঈদে মুক্তিপ্রাপ্ত ছবিগুলোর মধ্যে এখন সবচেয়ে ব্যবসাসফল ছবি ‘বরবাদ’।

দেশে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে ‘বরবাদ’। চতুর্থ সপ্তাহেও দেদারসে সিনেপ্লেক্স, মাল্টিপ্লেক্স থেকে সিঙ্গেল স্ক্রিনে চলছে।

Banglabid

গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ার কল্যাণে বাংলাদেশের দর্শকদের সেই উল্লাস নজরে যুক্তরাষ্ট্র প্রবাসীদের। এ কারণে তারাও বরবাদ দেখতে আগ্রহী হয়ে উঠেছেন। সেখানে মুক্তির প্রথম শো-তেই লুফে নেয় ‘বরবাদ’।

চ্যানেল আইয়ের নিউ ইয়র্ক প্রতিনিধি আওয়াল মিন্টুর পাঠানো খবরে সিনেমার্ট সিনেমাসের ম্যানেজার বারী বলেন, ১৯৫২ সাল থেকে যাত্রা শুরুর পর এই প্রথম কোন বাংলা ভাষার সিনেমা রিলিজ পেল তাদের হলে। আর প্রথম শো’তেই দর্শক একেবারে কানায় কানায় পূর্ণ। ছবি দেখে হল থেকে বের হওয়া দর্শকদের মুখেও শোনা গেল উচ্ছ্বাস আর ভাললাগার কথা।

জনপ্রিয় নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ ফার্স্ট শো-তে বরবাদ দেখে জানিয়েছেন, কমার্শিয়াল সিনেমা হিসেবে বরবাদ খুব ভালো লেগেছে। পুরো সিনেমাজুড়ে আমাদের শাকিব ভাই ছিলেন ওয়ান ম্যান আর্মি। তাকে দেখতেও অসাধারণ লেগেছে। এখানে বরবাদ ভালো চলবে।

Reneta

নিউ ইয়র্কে প্রথম শো উপভোগ করেছেন অভিনেত্রী পারসা ইভানা। বরবাদ দেখে তিনি বলেন, ঈদের দিন বাংলাদেশে বরবাদের টিকিট পাইনি। পরদিন ব্যক্তিগত কাজে নিউইয়র্ক চলে আসি। এজন্য এখানে বরবাদ দেখে খুব এনজয় করেছি। দেশের মতো এখানেও শো হাউজফুল গেছে। সিনেমার টুইস্ট আমার মুগ্ধ করেছে, পুরো সিনেমাটাই এন্টারটেইনিং। যখন আমি সিনেমা করবো, চাইবো আমার সিনেমাটাও যেন এমন হয়।

ব্রুকলিনের বাসিন্দা সাইফুল বলেন, ফেইসবুক আর ইউটিউবে হল ফেরত দর্শকদের ইতিবাচক মন্তব্যের ভিডিওগুলো দেখে ঈদ থেকেই অপেক্ষা করছিলাম কখন আমেরিকার হলে বরবাদ রিলিজ পাবে। অবশেষে আমাদের এখানে এলো। তাই প্রথমদিনেই উপভোগ করলাম। আসলে আমাদের বাংলাদেশে যে বিশ্বমাসের সিনেমা হচ্ছে সেটার প্রমাণ হলো বরবাদ।

বরবাদ সিনেমাটি যুক্তরাষ্ট্রের মুক্তিতে ইভেন্ট পার্টনার হিসেবে আছে নিউইয়র্কের জনপ্রিয় হোমকেয়ার সেবাদাতা প্রতিষ্ঠান গোল্ডেন এজ হোমকেয়ার।

এসকে ফিল্মস ইউএসএ-এর পরিবেশনায় ১৮ এপ্রিল মুক্তি পেল মেহেদি হাসান হৃদয় পরিচালিত বরবাদ। ১৯ এপ্রিল কানাডার দর্শকদের জন্য রিলিজ পাচ্ছে ছবিটি।

এসকে ফিল্মস সূত্রে জানা যায়, প্রথম সপ্তাহে তুলনায় দ্বিতীয় সপ্তাহে আরও বেশি থিয়েটার পাবে ‘বরবাদ’। যুক্তরাষ্ট্রের বাঙালী বসবাসকারী এলাকায় বরবাদ নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নিউইয়র্কপারসা ইভানাবরবাদমুহাম্মদ মোস্তফা কামাল রাজলিড বিনোদনশাকিব খান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রেলস্টেশনে ৩৮ বছরে থামেনি ট্রেন

পরবর্তী

মেঘনা সেতুতে মালবাহী ট্রাক উল্টে দীর্ঘ যানজট

পরবর্তী
মেঘনা সেতুতে মালবাহী ট্রাক উল্টে গেছে, যানজট সৃষ্টি হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মেঘনা সেতুতে মালবাহী ট্রাক উল্টে দীর্ঘ যানজট

নাটোরে শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত. Channel i News - চ্যানেল আই নিউজ

নাটোরে শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন

সর্বশেষ

আরব আমিরাতে বৃত্তির সুযোগ, অগ্রাধিকার পাচ্ছে ৮ দেশ

আগস্ট ১৮, ২০২৬

জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে বিএনপির স্থায়ী কমিটির নতুন সদস্যদের অঙ্গীকার

আগস্ট ১৮, ২০২৬

রাজধানী ও চট্টগ্রাম-বগুড়ায় নারীদের জন্য পিংক বাস সার্ভিস চালু

আগস্ট ১৮, ২০২৬

সরকারের ১৮০ দিন: শিক্ষায় পরিবর্তনের সূচনা

আগস্ট ১৮, ২০২৬

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শক্তিশালী রাজস্ব ব্যবস্থা গড়তে প্রধানমন্ত্রীর আহ্বান

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT