বিনোদন

কোটি টাকার বিএমডাব্লিউ কিনে কটাক্ষের মুখে বনি-কৌশানি!

দুটি ব্যক্তি নতুন বিএমডাব্লিউ গাড়ির সামনে দাঁড়িয়ে হাসিমুখে ছবি তুলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন পুরুষ ও একজন মহিলা নতুন বিএমডাব্লিউ গাড়ির সামনে দাঁড়িয়ে ছবি তুলছেন, গাড়ির নম্বর প্লেট WB06AA1001।. Channel i News – চ্যানেল আই নিউজ

গেল জুলাই মাসে নতুন গাড়ি কিনেছিলেন ‘পারবো না আমি ছাড়তে তোকে’ খ্যাত টলিউডের তারকা জুটি বনি সেনগুপ্ত ও কৌশানি মূখার্জি।  চার মাস যেতে না যেতেই এবার কোটি টাকার বিএমডাব্লিউ কিনে ফেললেন এই জুটি। আর তাতেই যেন কটাক্ষের মুখে পরতে হলো জনপ্রিয় এই তারকা জুটিকে।

চলতি বছরের মার্চে নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়িয়েছিল বনি সেনগুপ্ত ও কৌশানি মূখার্জির। মূলত নিয়োগ দুর্নীতিতে গ্রেপ্তার তৃণমূল নেতা কুন্তল ঘোষের থেকে ৪০ লক্ষ টাকা নিয়ে গাড়ি কিনেছিলেন ‘বরবাদ’ খ্যাত এই অভিনেতা।

যার প্রেক্ষিতে ইডির জেরার মুখেও পড়তে হয়েছিল তাকে। যদিও পরে কুন্তলের কাছ থেকে নেওয়া টাকা ফেরত দেন কেন্দ্রীয় সংস্থাকে। কিন্তু সেই বিতর্কের মাস কয়েক যেতে না যেতেই কোটি টাকার গাড়ি কিনে বিতর্ক উস্কে দিলেন জুটি।

কোটি টাকা বিএমডাব্লিউ কেনায় নেটিজেনদের একজন বনি-কৌশানির উদ্দেশ্যে লেখেন, ‘এবার কোন কুন্তল টাকা দিল?’ তো কেউ লিখলেন- ‘নতুন কুন্তল ধরেছে মনে হয়’। খোঁচা দিয়ে আরেকজন লেখেন, ‘স্যার-ম্যাডাম এবার আবার কোন ঘোটালা করলেন?’ ‘ইডি আসছে স্যার’, একথাও শুনতে হল বনিকে। যদিও এসব কটাক্ষের উত্তরে পালটা কোন জবাবই দেননি বনি কিংবা কৌশানি কেউই।

বরং নতুন গাড়ির সঙ্গে ছবি তুলে সেগুলো সোশ্যাল হ্যান্ডেলে ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন কৌশানি। ছবিতে নীল রঙা প্যান্ট স্যুট আর সাদা শার্টে একদম ফর্ম্যাল লুকে দেখা গেছে কৌশানিকে। অপরদিকে হাসি মুখে তার পাশেই দেখা গেছে বনিকে। তার পরনে ছিল টর্নড জিনস আর টি-শার্ট।

বিএমডাব্লিউ কেনা মানেই সেটা স্বপ্নপূরণ, সেই স্বপ্নপূরণের আনন্দই দেখা গেছে দুজনের চোখেমুখে। নিন্দুকদের সরাসরি জবাব না দিলেও রবিবার (২৬ নভেম্বর) ইনস্টাগ্রাম স্টোরিতে নতুন গাড়িতে চড়ে একটি ছবি দেন বনি। সঙ্গে ক্যাপশনে লেখা- ‘আপনা টাইম আয়েগা’।

বিষয়:কটাক্ষের মুখে বনি সেনগুপ্ত বিএমডাব্লিউ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…