চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুর্নীতির মামলায় ‘বরবাদ’ খ্যাত নায়ক বনির নাম

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:১১ অপরাহ্ণ ১০, মার্চ ২০২৩
বিনোদন
A A

বৃহস্পতিবার (৯ মার্চ) নিয়োগ দুর্নীতি মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) ডাক পেয়েছেন ‘বরবাদ’ খ্যাত টলিউড অভিনেতা বনি সেনগুপ্ত।

মূলত নিয়োগ দুর্নীতিতে আটক পশ্চিমবঙ্গের যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের সঙ্গে বনির আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্য পেয়েছেন ইডি। সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করতেই তাকে (শুক্রবার) এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) দপ্তরে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়।

কিন্তু প্রায় ২৪ ঘণ্টা আগে আচমকা ইডি দফতরে হাজির হন ‘পারবো না আমি ছাড়তে তোকে’র নায়ক বনি। ১০ ঘণ্টার সেই জিজ্ঞাসাবাদে অভিনেতা জানান, ২০১৭ সালে আলাপ কুন্তলের সঙ্গে। কাজ করেছেন ২২ থেকে ২৫ টা ইভেন্টে। যোগ দিয়েছিলেন কুন্তলের জন্মদিনের পার্টিতেও। ব্যক্তিগত ভালো সম্পর্ক তৈরি হয়েছিল। তবে কুন্তলের কোন সিনেমায় অভিনয় করেননি তিনি।

Banglabid

বনি জানান, কুন্তলের সঙ্গে কাজের বিনিময়ে পেয়েছিলেন গাড়ি। সেই গাড়ি কেনার টাকা দিয়েছিলেন কুন্তল। কত টাকা। সেই উত্তর সরাসরি না দিলেও সংবাদ মাধ্যমের চাপে তা ৩৫ থেকে ৪০ লক্ষ টাকার মত হবে বলে জানান বনি। কুন্তল পরে টলিউডে সিনেমা প্রযোজনা করবেন বলে জানালে, তাতে অভিনয় করবেন বলে প্রতিশ্রুতিও দিয়েছিলেন তিনি।

যদিও বনি জানিয়েছেন, পরে সেই ছবি প্রযোজনার পরিকল্পনা বাতিল করে দেন কুন্তল। কী গাড়ি কিনে ছিলেন? অভিনেতার সাফ উত্তর, ‘‘ডিসকভারি কিনেছিলাম। উনি নগদে টাকাটা দিতে চেয়েছিলেন। আমিই বলেছিলাম, ‘ব্যাংকে দিন’। আমার সঙ্গে ভাল সম্পর্ক থাকায় উনি তা-ই করেছিলেন। তবে এখন ওই গাড়ি আমার কাছে নেই। পাঁচ বছর হয়ে যাওয়ায় আমি বিক্রি করে দিয়েছি।’’

এদিকে একবার ডাকাতেই শেষ হচ্ছে না বনির জেরা। আগামী মঙ্গলবার আবারও ডাকা হয়েছে অভিনেতাকে। যে গাড়ির জন্য কুন্তল ঘোষ টাকা দিয়েছিলেন, সেই গাড়ির সমস্ত নথি সহ আসতে বলা হয়েছে, ইডি সূত্রে এমনই খবর। অভিনেতার ঘনিষ্ট মহল বলছে, বনি সবরকম সহায়তা করবে এবং ইডির অফিসে যাবে। এমনটাই জানাচ্ছে তার পরিবার।

Reneta

তবে শুধু বনিই নন, কুন্তলের ব্যাংক অ্যাকাউন্ট খতিয়ে দেখে আরও একাধিক ব্যক্তির নাম পাওয়া গেছে বলে দাবি ইডি সূত্রে। সম্প্রতি এক বিউটি পার্লারের মালিকের নামও উঠে আসে।

যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের বিরুদ্ধে সম্প্রতি গুরুতর অভিযোগ ওঠে। টাকা নিয়ে নাকি চাকরি দিতেন তিনি! প্রায় ৩০ কোটি টাকার কেলেঙ্কারির অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এবার এই নেতার সঙ্গে নিয়োগ দুর্নীতি মামলায় সংযোগ ধরা পড়ল অভিনেতা বনি সেনগুপ্ত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দুর্নীতি মামলাবনি সেনগুপ্ত
শেয়ারTweetPin

সর্বশেষ

সুরসম্রাট আলাউদ্দিন আলীকে হারানোর ছয় বছর

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জালের এক টানে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখের বেশি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কী ঘটতে চলেছে নেপালে, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও সেনাপ্রধানের বৈঠক

আগস্ট ৮, ২০২৬

সাকিব-হৃদয়দের জাফনাকে হারিয়ে এলপিএল চ্যাম্পিয়ন গল গ্যালান্টস

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT