চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চাঁদপুরে বনি, প্রস্তুত হয়েই শুটিংয়ে নামছেন মিষ্টি জাহান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:২২ অপরাহ্ণ ১৭, অক্টোবর ২০২১
বিনোদন
A A

চ্যানেল আইতে বেশকিছু নাটক করে পরিচিতি পেয়েছেন মিষ্টি জাহান। এবার তিনি সিনেমার নায়িকা হচ্ছেন। সিনেমাটির জন্য অল্প সময় পেলেও জোর প্রস্তুতি নিয়েছেন মিষ্টি জাহান। সোমবার থেকে চাঁদপুরে সিনেমাটির শুটিং শুরু হচ্ছে।

মিষ্টি জাহানের এ সিনেমার নাম ‘দাবন মানব’। বজলুর রাশেদ চৌধুরীর পরিচালনায় এতে মিষ্টির বিপরীতে নায়ক কলকাতার বনি সেনগুপ্ত। শুটিংয়ে অংশ নিতে রবিবার ঢাকায় পৌঁছেছেন বনি। বিকেলে রওনা দিয়েছেন চাঁদপুরে। বনি-মিষ্টি জাহানের সিনেমাটি প্রযোজনা করছে শাপলা মিডিয়া।

শুটিংয়ের উদ্দেশ্যে চাঁদপুরে যাওয়ার পথে চ্যানেল আই অনলাইনকে মিষ্টি বলেন, ২০ দিনের মতো সময় পেয়েছি। সিনেমার প্রস্তুতির জন্য যতটুকু পেরেছি সর্বোচ্চ চেষ্টা করেছি। চরিত্রটি বেশ চ্যালেঞ্জিং। আমাকে চ্যালেঞ্জ নিতে হচ্ছে।

নদীপাড়ের মানুষ ও জেলেদের জীবন কাহিনী নিয়ে নির্মিত হচ্ছে ‘দাবন মানব’। মিষ্টি বলেন, সিনেমায় আমার চরিত্রের নাম শালুক। চাঁদপুরে ৩০ অক্টোবর পর্যন্ত করবো। একসপ্তাহের বিরতি দিয়ে আগামী মাসে বাকি কাজ শেষ হবে। জেনেছি বনি ঢাকায় এসেছেন। তবে তার সঙ্গে আমার দেখা ও কথা হয়নি।

সিনেমায় নতুন হলেও সালাহউদ্দিন লাভলু, আবু হায়াত মাহমুদের মতো পরিচালকদের নির্দেশনায় কাজ করেছেন মিষ্টি জাহান। তিনি ছোটবেলা থেকে নাচ ও অভিনয়ের সঙ্গে জড়িত। কৃতি নাট্যনির্দেশক নায়লা আজাদ নূপুরের কাছে ছয় মাসের একটি অভিনয় কোর্সও করেছেন তিনি।

মিষ্টি জাহান বলেন, ছোট থেকে আমার টার্গেট ছিল সিনেমার নায়িকা হওয়া। সেই স্বপ্ন যখন সত্যি হতে যাচ্ছে তখন নিজের প্রস্তুতির ব্যাপার থাকে। ২০ দিনের মতো সময় পেয়েছি। প্রতিটি দিনই নতুন নতুন কিছু শিখেছি। জিমে গিয়েছি, অভিনয় শিখেছি, চরিত্রটি ধারণের চেষ্টা করেছি। বহুবার চিত্রনাট্য নিয়ে পরিচালকের সঙ্গে আলোচনা করেছি। কোনো ছাড় দেইনি।

Reneta

নাটকের জন্য অল্প সময়ে প্রস্তুতি নেয়া গেলেও সিনেমায় তা সম্ভব নয় বলে মনে করেন মিষ্টি। এবিষয়ে তিনি বলেন, সিনেমা হচ্ছে একজন আর্টিস্টের স্বপ্নের জায়গা। এখানে কাজের ক্ষেত্রে অভিনয়ে ফাঁকি দেয়ার কোনো সুযোগ নেই। কাজের ক্ষেত্রে সততা থাকলে সাফল্যে ধরা দেবেই।

বনি-মিষ্টি জাহান ছাড়াও ‘দাবন মানব’ সিনেমায় আরও অভিনয় করবেন শিবা সানু, শতাব্দী ওয়াদুদ, জ্যাকি আলমগীর, কমল পাটেকার এবং কলকাতার রজতাভ দত্ত ও ভরত কল।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বনি সেনগুপ্তমিষ্টি জাহানশাপলা মিডিয়াসালাহউদ্দিন লাভলু
শেয়ারTweetPin

সর্বশেষ

সত্যজিৎকে জানতে এই ছবিগুলো অবশ্যই দেখা উচিত

মে ২, ২০২৬

সি-প্যানেল ও ডব্লিউএইচএম-এ নিরাপত্তা ঝুঁকি: গ্রাহকদের সতর্ক করল বিডিইএইচপিএ

মে ১, ২০২৬

শ্রমিকরা ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকবে: তারেক রহমান

মে ১, ২০২৬

ট্রাম্পের আহ্বান উপেক্ষা করে উৎপাদন বাড়াচ্ছে না এক্সন ও শেভরন

মে ১, ২০২৬

বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ নির্ধারণী ম্যাচের আগে যা বলছে আবহাওয়া বার্তা

মে ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT