চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বোমা আতঙ্কে দিল্লির পরিবর্তে রোমে নামলো মার্কিন বিমান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:০২ পূর্বাহ্ণ ২৪, ফেব্রুয়ারি ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
সূর্যাস্তের সময় আকাশে উড়ন্ত বিমানের silhouette. Channel i News - চ্যানেল আই নিউজ

আমেরিকান এয়ারলাইন্সের একটি ফ্লাইট নিউইয়র্ক থেকে দিল্লি যাওয়ার পথে বোমা আতঙ্কে মাঝ আকাশে উড়োজাহাজের পথ পরিবর্তণ করে রোমে অবতরণ করানো হয়েছে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) হিন্দুস্তান টাইমস এর এক প্রতিবেদনে বলা হয়, গতকাল রোববার আমেরিকান এয়ারলাইন্সের উড়োজাহাজ ‘বোয়েইং ৭৮৭ ড্রিম লাইনার’ এর এইট ফ্লাইটে এ ঘটনা ঘটে।

প্রতিবেদনে বলা হয়, একটি মেইলের মাধ্যমে বোমা হামলার হুমকি ঘিরে জরুরি অবতরণের এই পদক্ষেপ নেওয়া হয়। তবে শেষ পর্যন্ত সেই হুমকি সম্পূর্ণ ভুয়া ছিল বলে জানা গেছে।

Banglabid

আমেরিকার জন এফ কেনেডি বিমানবন্দর থেকে রওনা হয়েছিল আমেরিকান এয়ারলাইন্সের বিমান ‘বোয়েইং ৭৮৭ ড্রিম লাইনার’। অবতরণ করার কথা ছিল দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে। তবে নিরপত্তাজনিত কিছু ইস্যু ঘিরে ওই বিমানকে রোমের বিমানবন্দরে অবতরণ করানো হয়। রোবারের এই ঘটনা ঘিরে স্বভাবতই চাঞ্চল্য তৈরি হয়েছে।

যদিও জানা গেছে, যাত্রীদের নিয়ে ওই বিমান আজ সোমবারই দিল্লির উদ্দেশে রওনা হচ্ছে।

এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যম সূত্রে জানা গেছে, দিল্লিগামী ওই যাত্রীবাহী উড়োজাহাজের বাঁক রোমের দিকে ঘুরতেই ফ্রান্সের বায়ুসেনার যুদ্ধবিমান তাকে ঘিরে ফেলে। ওই যুদ্ধবিমানগুলো যাত্রীবাহী উড়োজাহাজকে ঘিরে নিয়ে নিরাপদে অবতরণ করায় রোমে। এরপরই রোমের আইনশৃঙ্খলা বিভাগ, আমেরিকান এয়ারলাইন্সের ওই উড়োজাহাজকে ভালোভাবে নীরিক্ষণ করে। সমস্ত কিছু তল্লাশি করে দেখা হয় বিমানের ভিতর।

Reneta

ফ্লাইট ট্র্যাকিং অ্যাকাউন্ট ‘ফ্লাইট ইমার্জেন্সি’ জানায়, সম্ভাব্য বোমা হামলার হুমকির জেরে উড়োজাহাজের গতিপথ পাল্টানো হয়। ১৯৯ জন যাত্রীকে নিয়ে নিউ ইর্কের মাটি ছেড়ে দিল্লির দিকে রওনা হয়েছিল উড়োজাহাজটি।

প্রতিবেদনে বলা হয়, বিমান যখন ক্যাসপিয়ান সাগরের ওপর দিয়ে উড়ছিল, তখনই এই বিমানে বোমা হামলার হুমকি আসে। হুমকি আসে মেইল-এ। তারপরই বিমানের অভিমুখ ঘুরিয়ে দেওয়া হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দিল্লির পরিবর্তে রোমে অবতরণবোমা আতঙ্কবোমা আতঙ্গে উড়োজাহাজ
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাকায় আসছেন কিংবদন্তি ম্যারাডোনার সতীর্থ ক্যানিজিয়া

আগস্ট ১৬, ২০২৬

ওমেন’স চ্যাম্পিয়ন্স লিগে অভিষেকের অপেক্ষায় রাজশাহী স্টারস

আগস্ট ১৬, ২০২৬

থাইল্যান্ডে সাঁতারে আরেকটি স্বর্ণজয় রাফির

আগস্ট ১৬, ২০২৬

‘বিভ্রান্তকারীদের সমুচিত জবাব দিতে হবে, দেশকে স্থিতিশীল রাখতে হবে’

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে লঘুচাপ: চার সমুদ্রবন্দর ও সাত অঞ্চলে সতর্ক সংকেত

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT