আন্তর্জাতিক

দিল্লির স্কুলগুলোতে বোমা হামলার হুমকি, আতঙ্কিত শিক্ষার্থীরা

শিক্ষার্থীরা স্কুলে ক্লাসরুম পরিষ্কার করছে, নিরাপত্তা ও পরিচ্ছন্নতার জন্য. Channel i News - চ্যানেল আই নিউজ

দুটি শিক্ষার্থী ক্লাসরুমে পরিষ্কার কাজ করছে, স্কুলের ডেস্ক ও চেয়ার দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে ৪০টিরও বেশি স্কুলে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। ই-মেইলের মাধ্যমে দেওয়া ওই হুমকির পর স্কুলগুলোতে আতঙ্কের সৃষ্টি হয় এবং শিক্ষার্থীদের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে।

সোমবার (৯ ডিসেম্বর) এনডিটিভি এক প্রতিবেদনে বলা হয়, এ ঘটনায় তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশ।

প্রতিবেদনে বলা হয়, সোমবার সকালে দিল্লির ৪০টিরও বেশি স্কুলে বোমা হামলার হুমকি দেওয়া হয়। দিল্লির যে ৪৪টি স্কুলে এই হুমকি দেওয়া হয়েছে তার মধ্যে পশ্চিম বিহারের ডিপিএস আর কে পুরম এবং জিডি গোয়েঙ্কা স্কুলও রয়েছে। হুমকি পাওয়ার পরপরই দ্রুত পদক্ষেপ নিয়েছে কর্তৃপক্ষ। শিক্ষার্থীদের বাড়িতে ফেরত পাঠানোর পাশাপাশি পুলিশকেও জানানো হয়।

এতে বলা হয়, হুমকিটি ইমেইলের মাধ্যমে পাওয়া গেছে। এনডিটিভির হাতে পাওয়া ওই ই-মেইলের একটি অনুলিপি অনুসারে, রোববার রাত ১১টা ৩৮ মিনিটে ওই ইমেইলটি পাঠানো হয়েছিল। ই-মেইলে দাবি করা হয়েছে, ভবনের ভেতরে একাধিক বোমা রাখা হয়েছে।

ই-মেইলে বলা হয়, বোমাগুলো ছোট এবং খুব ভালোভাবে লুকানো আছে।

ই-মেইল প্রেরক বোমা নিষ্ক্রিয় করতে ৩০ হাজার মার্কিন ডলার দাবি করেছেন। ই-মেইলে তিনি লিখেছেন, এটি ভবনের খুব বেশি ক্ষতি করবে না, তবে বোমা বিস্ফোরণে অনেক লোক আহত হবে। আপনারা সকলেই কষ্ট পাবেন এবং অঙ্গ হারাবেন।

অন্যদিকে ই-মেইলটি যে আইপি অ্যাড্রেস থেকে পাঠানো হয়েছে দিল্লি পুলিশ তা তদন্ত করছে এবং ই-মেইল প্রেরককেও খুঁজছে।

বিষয়:বোমা আতঙ্ক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…