সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ, আহত অন্তত ৩জন
সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণের ঘটনা ঘটেছে, এতে তিনজন আহত হন।. Channel i News – চ্যানেল আই নিউজ
ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।
সাভারে ‘জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’র ‘জুলাই পদযাত্রা’ পরবর্তী সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণে অন্তত তিনজন আহত হয়েছেন। তাদের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে সাভার থানা ঘেরাও করেন এনসিপির নেতা-কর্মীরা। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তাৎক্ষণিক বক্তব্যে হামলার জন্য প্রশাসনের অবহেলা ও স্থানীয় বিএনপিকে দায়ী করেছেন।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






