চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চলতি বছরের বলিউড ‘ভাইরাল’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৫৪ অপরাহ্ণ ২৬, ডিসেম্বর ২০২৩
বিনোদন
A A

এবছর বলিউডের জন্য ঘটনাবহুল একটি বছর। প্রতিবছরের মতো এবছরেও তারকাদের কিছু বিষয় আলোচনার জন্ম দিয়েছে। ভাইরাল হওয়া এসব বিষয় নিয়ে সারা বছরই চলেছে নানা আলোচনা-সমালোচনা। তেমনই কিছু ভাইরাল বিষয় নিয়ে সাজানো হয়েছে ফিচারটি।

বছর জুড়েই আলোচনায় ছিলেন ওরি। তিনি কী করেন, বলিউড পার্টিতে তার কাজটাই বা কী, তা নিয়ে সারা বছরই চলেছে আলোচনা।

 

বলিউডের তারকা জুটি সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি ফেব্রুয়ারিতে বিয়ে করেন। তাদের বিয়ে, বিয়ের সাজ, কিয়ারার গহনা ছিল সামাজিক মাধ্যমের ভাইরাল বিষয়।

 

৬৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেত্রী হিসাবে প্রথমবার জাতীয় পুরস্কার পেয়েছেন আলিয়া ভাট এবং কৃতি শ্যানন। সেরা অভিনেতা হিসাবে পুরস্কার জিতেছেন ‘পুষ্পা’ খ্যাত আল্লু অর্জুন। তিন তারকা একসঙ্গে একটি ছবি তুলেছেন। সেই ছবি ছিল সামাজিক মাধ্যমের আলোচনায়।

 

এবছরের মাঝামাঝি সময়ে লিসবনের রাস্তায় একান্তে ঘনিষ্ঠ সময় কাটাতে দেখা গেছে আদিত্য ও অনন্যাকে। ঘনিষ্ঠ মুহূর্তের বেশকিছু ছবি বেশ ভাইরালও হয়েছিল।

 

মুম্বাইয়ের ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক দিবসের একটি অনুষ্ঠানে অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনের মেয়ে আরাধ্য বচ্চনকে শাহরুখ খান ও গৌরী খানের ছোট ছেলে আব্রামকে পারফর্ম করতে দেখা যায়। তাদের বছর শেষে তাদের পারফর্মেন্স ভাইরাল হয় সামাজিক মাধ্যমে।

 

‘অ্যানিমেল’ সিনেমায় ববি দেওলের রাজকীয় প্রত্যাবর্তন হয়েছে। ববির দুর্দান্ত পারফর্মেন্স ছিল সামাজিক মাধ্যমের আলোচনায়। সিনেমায় তার এন্ট্রির দৃশ্য ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে।

 

‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ মুক্তির ১০ বছর পূর্তি উপলক্ষে এক ফ্রেমে বন্দী হয়েছিলেন রণবীর, দীপিকা, কল্কি এবং আদিত্য। সেই ছবি ছিল সামাজিক মাধ্যমে ভাইরাল।
Reneta

 

দীপিকার ‘সো বিউটিফুল, সো এলিগেন্ট’ রিল ছিল সামাজিক মাধ্যমে ভাইরাল। এই ট্রেন্ডে গা ভাসিয়েছেন অনেকেই।

 

জন্মের পর থেকে রাহার মুখ দেখাননি রণবীর-আলিয়া। বছর শেষে বড়দিনে এসে মেয়েকে প্রকাশ্যে এনেছেন তারা। সেই ছবি এখন সামাজিক মাধ্যমের আলোচনায়।

 

সূত্র: ফিল্মফেয়ার

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফিরে দেখা ২০২৩বছর শেষেবলিউডভাইরাললিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

কবি আল মাহমুদের ৯১তম জন্মবার্ষিকী

জুলাই ১১, ২০২৬

বাংলাদেশসহ ৭ দেশের নাগরিকদের জন্য সৌদি আরবে নতুন ভ্রমণ প্যাকেজ চালু

জুলাই ১১, ২০২৬

বান্দরবানে সব পর্যটনকেন্দ্র বন্ধের সময়সীমা বাড়ল

জুলাই ১১, ২০২৬

হালান্ড ‘একটা যন্ত্র, একটা দানব’

জুলাই ১১, ২০২৬

সেমিতে ফ্রান্সের উচিত স্পেনকে ‘ভয়’ পাওয়া

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT