চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিখোঁজের পর গ্রামের পুকুরে মিলল যুবকের মরদেহ

শাহ আলম শাহীশাহ আলম শাহী
৬:৫৫ অপরাহ্ণ ২৫, জুন ২০২৫
- সেমি লিড, জনপদ, দিনাজপুর
A A
ছবি: চ্যানেল আই

ছবি: চ্যানেল আই

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ইশানিয়া ইউনিয়নের রনটি গ্রামের একটি পুকুর থেকে সাধক চন্দ্র রায় (২২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৫ জুন) সকালে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত সাধক চন্দ্র রায় ওই গ্রামের মিনাল চন্দ্র রায়ের ছেলে। তিনি স্থানীয় বাজারে একটি ওষুধের দোকানে ব্যবসা করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে রনটি গ্রামের একটি পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা বোচাগঞ্জ থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

বোচাগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) অসীম কুমার বলেন, মরদেহটি পুকুরে ভাসমান অবস্থায় পাওয়া গেছে। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে, যা হত্যাকাণ্ডের ইঙ্গিত দিতে পারে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, বিষয়টির গুরুত্ব বিবেচনায় নিয়ে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তদন্ত কাজ শুরু করেছে। স্থানীয়দের সঙ্গে কথা বলে ও আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।

এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতের পরিবার দাবি করেছে, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড এবং দ্রুত বিচার দাবি জানিয়েছেন তারা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মরদেহ উদ্ধার
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ঝিনাইদহে ট্রেনের বগি লাইনচ্যুত, খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

জুন ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের চিকিৎসক ইবোলামুক্ত, ডিআর কঙ্গোতে সংক্রমণ বেড়ে ৪৮৮

জুন ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান শক্তিশালী ও অহংকারী, তবে তাদের চুক্তিতে আসা ছাড়া বিকল্প থাকবে না: ট্রাম্প

জুন ৭, ২০২৬

বাংলাদেশ সঠিক পথে এগোচ্ছে, বললেন ভারতের কোচ

জুন ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারতের ডেটা সেন্টারে বিনিয়োগের নেতৃত্বে বাংলাদেশি রবিন খুদা

জুন ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT