কুমিল্লা

কুমিল্লার মা ও মেয়ের মরদেহ উদ্ধার

Map of Comilla district in Bangladesh with Channel i Online logo. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

কুমিল্লায় নগরীর রামনগর এলাকার আবু তাহেরের স্ত্রী লুৎফা বেগম (৭০) ও তার মেয়ে শিল্পী আক্তার (৪০) নামের মা ও মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

রোববার ৩১ আগস্ট বিকেলে নগরীর ২১ নম্বর ওয়ার্ডের রামপুর এলাকার নিজবাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহত লুৎফা বেগমের ছেলে শাহীন ও তার স্ত্রীকে লাকি আক্তারকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানান, রামনগর এলাকায় আবু তাহেরের স্ত্রী লুৎফা বেগম ও তার মেয়ে শিল্পী আক্তারের সাথে শাহীনের স্ত্রী লাকি আক্তারের পারিবারিক কলহ চলে আসছিল। শনিবার বিকেলেও তাদের ঝগড়া হয়। সবশেষ রোববার দুপুরে লুৎফা বেগম ও শিল্পী আক্তারের মৃত্যুর ঘটনাটি স্থানীয়ভাবে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে।

ইপিজেড পুলিশ ফাঁড়ির পরিদর্শক সাইফুল ইসলাম জানান, সুরতহালে নিহতদের শরীরে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি। তবে কি কারণে তাদের মৃত্যু হয়েছে, তা তদন্ত করা হচ্ছে।

তিনি আরও বলেন, আমরা নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছি। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ছেলে শাহীন ও তার স্ত্রীকে আটক করা হয়েছে। তদন্ত শেষে ঘটনার বিস্তারিত বলা যাবে।

বিষয়:মরদেহ উদ্ধার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…