চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের মর্গে আট ভারতীয় ও এক পাকিস্তানির মরদেহ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৫২ অপরাহ্ণ ১২, জানুয়ারি ২০২৫
- সেমি লিড, বাংলাদেশ
A A
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

বাংলাদেশের বিভিন্ন হাসপাতালের মর্গে ছয় মাস বা তার বেশি সময় ধরে আট ভারতীয় ও এক পাকিস্তানি নাগরিকের মৃতদেহ পড়ে রয়েছে। এ বিষয়ে ভারত ও পাকিস্তানের দূতাবাসকে একাধিকবার চিঠি দেওয়া হলেও সাড়া মেলেনি বলে অভিযোগ করেছেন বাংলাদেশ কারা অধিদফতরের মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন।

ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদন বলা হয়েছে, বাংলাদেশ কারা অধিদফতরের দেওয়া তথ্য অনুযায়ী, নয়জনের মধ্যে ছয়জনের দেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে, দুইজনের দেহ শরীয়তপুর সদর হাসপাতালে এবং একজনের দেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রাখা রয়েছে। মৃতদের মধ্যে আটজন ভারতীয় এবং একজন পাকিস্তানি নাগরিক।

পাকিস্তানি নাগরিকের নাম মহম্মদ আলি। করাচির বাসিন্দা মহম্মদ আলি ২০২১ সালের ১৮ জুন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন। তার বিরুদ্ধে অনুপ্রবেশের অভিযোগ ছিল।

ভারতীয় মৃতদের মধ্যে রয়েছেন উত্তরপ্রদেশের ইমতাজ, বিহারের তারেক বাইন, পশ্চিমবঙ্গের খোকন দাস, দিল্লির অশোক কুমার ও সতেন্দ্র কুমার, ঝাড়খণ্ডের কুনালিকা, এবং বাবুল ও সুরজ সিংহ। এদের প্রত্যেকের বিরুদ্ধেও অনুপ্রবেশের মামলা ছিল।

বাংলাদেশের কারা অধিদফতর জানিয়েছে, মৃতদেহগুলো হস্তান্তরের জন্য নিয়ম মেনে ভারতের এবং পাকিস্তানের হাইকমিশনকে একাধিকবার চিঠি পাঠানো হয়েছে। কিন্তু কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এতে দেহ সংরক্ষণের খরচ ক্রমশ বাড়ছে বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক।

ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন জানান, সাধারণত তিন মাসের মধ্যে দূতাবাসের জবাব না পেলে মৃতদেহগুলোর শেষকৃত্যের ব্যবস্থা করা হয়। তবে মানবিক কারণে এই মৃতদেহগুলো দীর্ঘদিন ধরে সংরক্ষণ করা হচ্ছে। যদি দুই দেশের দূতাবাস ব্যবস্থা না নেয়, তবে স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে শেষকৃত্য সম্পন্ন করা হবে।

Reneta

বাংলাদেশের ৬৮টি জেলে বর্তমানে ৪৬৭ জন বিদেশি বন্দী রয়েছেন। বিদেশিদের মৃত্যু হলে দূতাবাসের মাধ্যমে তাদের দেশের কাছে দেহ হস্তান্তর করার নিয়ম রয়েছে। তবে এই ক্ষেত্রে কোনো অগ্রগতি না হওয়ায় বাংলাদেশ সরকারের ওপর চাপ বেড়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পাকিস্তানবাংলাদেশভারত
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ব্যারিস্টার ফুয়াদের মন্তব্য ইতিহাসবিরোধী ও কুরুচিপূর্ণ: মাহমুদ হাসান রিপন

জুলাই ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

পাকিস্তানের বেলুচিস্তানে বাস খাদে, নিহত অন্তত ৪০

জুলাই ৩, ২০২৬
ছবি: প্রতিনিধি

কানাডায় ১৫৯ তম “কানাডা ডে” পালিত

জুলাই ৩, ২০২৬

রূপনগরে অভিযান: ১,১০৪টি বিদেশি বন্যপ্রাণী উদ্ধার, গ্রেপ্তার ১

জুলাই ৩, ২০২৬

শিল্পী সমিতির ভোটে এসে যে বার্তা দিলেন রুবেল

জুলাই ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT