চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমি নিশ্চিত, এই সিনেমাটি দর্শকরা পছন্দ করবেন: ববি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫৫ অপরাহ্ণ ১৬, জুলাই ২০২৩
বিনোদন
A A

গল্পটি পুরোপুরি সিনেম্যাটিক। দেখা যাবে ফিল্ম ইন্ডাস্ট্রির একজন নায়িকার উত্থান পতন। যেখানে আছে, ফিল্ম ইন্ডাস্ট্রির ভেতরের ভালোবাসা ও টানাপড়েন। এর মধ্যেই আছে শ্বাসরুদ্ধকর কিডন্যাপ! সেই নায়িকার চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা ববি। 

এমন কনসেপ্ট নিয়ে নির্মিত সিনেমা ‘ময়ূরাক্ষী’ পরিচালনা করেছেন রাশিদ পলাশ। ২২ সেপ্টেম্বর ‘ময়ূরাক্ষী’ প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। মুক্তির আগে রবিবার দুপুরে এর পোস্টার প্রকাশিত হল। যেখানে দেখা যাচ্ছে, দেয়ালে লাগানো ববির আবেদনময়ী সিনেমার পোস্টার, নাম ‘ম্যাডাম তুলি’।

সেই দেয়ালে আরও লাগানো আছে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সাইফুদ্দিন আহম্মেদ মিলনের ছেঁড়া ফাটা পোস্টার, রাজধানীজুড়ে যার পোস্টার সাঁটানো। নিচে শুয়ে আছেন একজন যুবক। পোস্টারটি প্রসঙ্গে নির্মাতা রাশিদ পলাশ জানান, সিনেমা কেমন হবে পোস্টারে কিছুটা ইঙ্গিত দেয়া হয়েছে।

ফুল এন্ড ফাইনাল, দেহরক্ষী, রাজত্ব, হিরো দ্য সুপারস্টার, বিজলীসহ একাধিক সিনেমার মাধ্যমে বড়পর্দায় পরিচিতি পান ববি। ‘ময়ূরাক্ষী’-তেও তিনি পর্দার নেপথ্যের নায়িকার চরিত্রে অভিনয় করেছেন। চ্যানেল আই অনলাইনকে ববি বলেন, আমি এই ফিল্ম সেক্টরে কাজ করি তাই এই চরিত্রটি করতে গিয়ে কিছু কিছু বিষয় আমার জীবনের সঙ্গে রিলেট করেছে। অনেকসময় সত্যি কিছু করলে মানুষ অভিনয় ভাবে, অভিনয় করলে রিয়েল ভাবে।

”আমি আমার অভিজ্ঞতার আলোকে বলতে চাই, ‘ময়ূরাক্ষী’ সিনেমাটি দর্শক অবশ্যই পছন্দ করবে। আর্টিস্টরা কিন্তু শুটিংয়ের সময় বুঝতে পারে কোন কাজটি কেমন হবে! ময়ূরাক্ষী ভালো হয়েছে এটা আমিও বুঝতে পেরেছি। সে কারণে আমি নিশ্চিত দর্শকরাও কাজটি পছন্দ করবেন।”

‘ময়ূরাক্ষী’তে ববির বিপরীতে রয়েছেন সুদীপ বিশ্বাস দ্বীপ। গোলাম রাব্বানীর গল্প, চিত্রনাট্য ও সংলাপে ছবিটির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন সাদিয়া মাহি, সুমিত সেনগুপ্ত, ফারজানা ছবি, সমু চৌধুরী, দীপক সুমন, সাবিনা পুঁথি, ফারুক, মুহিন খান, মানিক শাহ, জুলফিকার চঞ্চল প্রমুখ।

Reneta

এর আগে ‘পদ্মাপুরাণ’ নির্মাণ করে প্রশংসা অর্জন করেছিলেন রাশিদ পলাশ। নতুন সিনেমা প্রসঙ্গে তিনি বলেন, এবার নতুন কনসেপ্টে খোলস ভাঙা ও সিনেমা ইন্ডাস্ট্রির গল্প তুলে এনেছি। চারপাশে ঘটে যাওয়া একটি ঘটনার কিছু ছায়া আছে, যা দর্শকরা সিনেমা হলে গিয়ে উপভোগ করুক। আমি বিশ্বাস করি এখন সিনেমার যে জোয়ার বইছে সেখানে দর্শকরা ‘ময়ূরাক্ষী’ পছন্দ করবেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইয়ামিন হক ববিজুলফিকার চঞ্চলদীপক সুমনফারজানা ছবিফারুকময়ূরাক্ষীরাশিদ পলাশলিড বিনোদনসমু চৌধুরীসাদিয়া মাহিসুমিত সেনগুপ্ত
শেয়ারTweetPin

সর্বশেষ

উখিয়ায় মাইন বিস্ফোরণে বাংলাদেশি আহত

আগস্ট ৬, ২০২৬

মঞ্চে হাসানকে বোতল নিক্ষেপ, ক্ষোভে ফুঁসলেন প্রিন্স মাহমুদ

আগস্ট ৬, ২০২৬

নেইমারকে নিয়ে কড়া সমালোচনা সান্তোসের প্রতিপক্ষ দলের সভাপতি

আগস্ট ৬, ২০২৬

‘ককরোচ জনতা পার্টির’ নতুন কর্মসূচি ঘোষণা

আগস্ট ৬, ২০২৬
ছবি: সংগৃহীত।

এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে ১০ আগস্ট

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT