চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মোহামেডানের উন্নয়নে স্থায়ী কিছু করতে চাই: আরিফুল প্রিন্স

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪১ অপরাহ্ণ ০২, মার্চ ২০২৬
অন্যান্য খেলা, স্পোর্টস
A A

দীর্ঘ প্রায় পাঁচ বছর পর হতে যাচ্ছে দেশের অন্যতম সেরা মোহামেডান স্পোর্টিং ক্লাবের নির্বাচন। ২৪ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে নির্বাচনের মনোনয়ন ফর্ম বিক্রি। এবারের নির্বাচনে পরিচালক পদে নির্বাচন করছেন জাতীয় হকি দলের সাবেক খেলোয়াড় আরিফুল হক প্রিন্স। নির্বাচিত হলে দীর্ঘ দিন ধরে অবহেলিত থাকা মোহামেডানের জন্য স্থায়ী কিছু করতে চান সাবেক এ তারকা।

চ্যানেল আই অনলাইনের সাথে নিজের পরিকল্পনা নিয়ে আরিফুল আরিফুর হক প্রিন্স জানান, ‘আমি দীর্ঘদিন ধরেই ক্লাবের সাথে আছি। মোহামেডানের নির্বাচন ৫ বছর পর হচ্ছে। আমি নিজে অনেকদিন ধরে সামনে থেকে এটি পরিচালনা করছি। আমরা চাই একটি ভালো কমিটি আসুক, যেখানে সত্যিকারের ক্রীড়াপ্রেমী এবং ক্লাবে অবদান রাখার মতো সামর্থ্যবান ব্যক্তিরা থাকবেন।’

‘যেহেতু নতুন সরকার এসেছে এবং ক্লাবের সাথে সংশ্লিষ্ট অনেকেই সেখানে আছেন। তাই তাদের মধ্যে যে-ই আসুক, ক্লাবের উন্নয়নের স্বার্থে তারা যেন স্থায়ী কিছু করেন। তাদের সাথে থেকে আমিও সেই প্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে চাই। যেমন ক্লাবের ৫২ তলা বিল্ডিংয়ের একটি পরিকল্পনা পাস করা আছে। এটি হয়ে গেলে নিজস্ব আয়ের উৎস তৈরি হবে এবং ক্লাবটি বিদেশি স্টাইলেও চলতে পারবে।’

হকির তারকা আরিফুল হক প্রিন্সের হকি নিয়ে পরিকল্পনায় জানান, ‘মোহামেডানের সবসময়ই হকিতে ভালো দল গঠন করেছে এবং পৃথিবীর সেরা বিদেশি খেলোয়াড়দের এ ক্লাবে খেলিয়েছে। আমরা এই ধারাবাহিকতা ধরে রাখার চেষ্টা করব এবং আরও ভালো কিছু করার পরিকল্পনা আছে। আস্তে আস্তে সেগুলো বাস্তবায়ন করার চেষ্টা করব।’

হকিতে নিয়মিত লিগ না হওয়া নিয়ে এ তারকা বলেন, ‘নিয়মিত লিগ না হওয়ার কারণ হচ্ছে ফেডারেশনের নিষ্ক্রিয়তা। হকি ক্লাব কেন্দ্রিক একটি খেলা। বর্তমান যে কমিটি আছে সেখানে মোহামেডানের বা প্রিমিয়ার লিগের বেশিরভাগ ক্লাবেরই কোনো প্রতিনিধিত্ব নেই। যার কারণে হকির এই দুরবস্থা। হকিকে এগিয়ে নিতে হলে অবশ্যই সব ক্লাবকে একসাথে নিয়ে কাজ করতে হবে।’

‘মোহামেডানের নির্বাচনের পরেই আমরা ক্রীড়ামন্ত্রী আমিনুল হকের সাথে সাথে এই বিষয়ে আলোচনার জন্য বসব যেন হকির প্রতি বিশেষ নজর দেয়া হয়। ক্লাবগুলোর অংশগ্রহণ নিশ্চিত করে যদি কমিটি গঠন করা যায়, তবেই হকির উন্নয়ন সম্ভব। এছাড়া এখানে উন্নতির আশা করা যায় না।’

Reneta

এবারের নির্বাচনে বেশ হেভিওয়েট প্রার্থীরা নির্বাচন করছেন। শুধুমাত্র সভাপতি পদে প্রার্থীতা করছেন বরকতউল্লাহ বুলু। এছাড়া জয়নুল আবেদিন ফারুক, শওকত আজীজ রাসেল এবং সাজেদ আদেল সভাপতি ও পরিচালক পদে মনোনয়ন তুলেছেন। মঙ্গলবার মনোনয়নপত্র দাখিলের পর প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। ৪ মার্চ বাছাই, আপত্তি ও বৈধ প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। বিকেল ৫টা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার করা যাবে। ৯ মার্চ ঢাকা ক্লাব লিমিটেডে হবে নির্বাচন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আমিনুলআরিফুল প্রিন্সঢাকা ক্লাবফারুকবুলুমোহামেডানলিড স্পোর্টসহকি
শেয়ারTweetPin

সর্বশেষ

ভারতের স্বাধীনতা দিবসে মুক্তি পাচ্ছে সানি দেওলের ‘বাটওয়ারা ১৯৪৭’!

জুলাই ২৮, ২০২৬

মেলবোর্ন ফিল্ম ফেস্টিভ্যালে সম্মানিত হবেন পঙ্কজ ত্রিপাঠী

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কাতারকে বন্দর অবকাঠামো উন্নয়নে বিনিয়োগের আহ্বান নৌপরিবহন মন্ত্রীর

জুলাই ২৮, ২০২৬
সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেন আইআরসির ডেপুটি রিজিওনাল ডিরেক্টর হাসিনা রহমান

মন্ত্রী-আইআরসি বৈঠকে নারী-শিশু সুরক্ষায় গুরুত্ব

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

মণি সিংহের আদর্শে মানবমুক্তির আন্দোলন জোরদারের আহ্বান রুহিন হোসেন প্রিন্সের

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT