চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টেকনাফ উপকূলে রোহিঙ্গাবোঝাই নৌকাডুবি: এক নারীর মরদেহ উদ্ধার

সরওয়ার আজম মানিকসরওয়ার আজম মানিক
১০:৩৪ পূর্বাহ্ণ ২৩, মার্চ ২০২৫
- টপ লিড নিউজ, কক্সবাজার, জনপদ
A A

মিয়ানমারের রাখাইন থেকে পালিয়ে সাগরপথে বাংলাদেশে অনুপ্রবেশকালে রোহিঙ্গাবোঝাই ইঞ্জিন চালিত নৌকাডুবির ঘটনায় এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (২২ মার্চ) বিকালে কক্সবাজারের টেকনাফের শাহপরীরদ্বীপের মাঝেরপাড়া এলাকায় মরদেহটি ভেসে আসে।

উদ্ধার হওয়া নারীর বয়স আনুমানিক ২৭ থেকে ২৮ বছরের মতো হবে বলে জানিয়েছেন স্থানীয় সাবরাং ইউনিয়নের সংরক্ষিত নারী সদস্য ফারিহা ইয়াসমিন।

এর আগে সকালে নৌকাটি নাফ নদীর মোহনা হয়ে টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপের পশ্চিম উপকূলের দিকে অনুপ্রবেশকালে এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে সাগর উপকূল থেকে বিজিবি স্থানীয় জেলেদের সহায়তায় ২৫ রোহিঙ্গা নারী, পুরুষ ও শিশুকে উদ্ধার করেছে। নৌকাটি উদ্ধার করতে গিয়ে সাগরে এক বিজিবি সদস্য নিখোঁজ রয়েছে।

টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেন, শাহপরীর দ্বীপ পশ্চিম পাড়া নৌঘাট দিয়ে রোহিঙ্গাবোঝাই একটি নৌকা অবৈধভাবে সাগর পথে বাংলাদেশে অনুপ্রবেশকালে নৌকার তলা ফেটে ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে।

নৌকাডুবির খবর পেয়ে সৈকতের পার্শ্ববর্তী স্থানে কর্তব্যরত বিজিবি সদস্যরা স্থানীয় জেলেদের সহযোগিতায় ২৫ জন রোহিঙ্গাকে জীবিত উদ্ধার করে। রোহিঙ্গাবোঝাই নৌকা উদ্ধার কার্যক্রম চলাকালে একজন বিজিবি সদস্য সাগরে নিখোঁজ হয়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: এক নারীর মরদেহ উদ্ধারকক্সবাজারটেকনাফরোহিঙ্গাবোঝাই নৌকা ডুবি
শেয়ারTweetPin

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT