আন্তর্জাতিক

ভারতে নৌকাডুবিতে অন্তত ২২ জন নিহত

নৌকাডুবির ঘটনায় উদ্ধারকর্মীরা উদ্ধার কাজ চালাচ্ছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের নদীতে নৌকাডুবির ঘটনায় উদ্ধারকর্মীরা উদ্ধার কাজ চালাচ্ছে, অনেক মানুষ পানিতে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভারতের কেরালায় সমুদ্র সৈকতের কাছে একটি ডাবল ডেকার নৌকা উল্টে গিয়ে নারী ও সাতজন শিশুসহ অন্তত ২২ জন ডুবে নিহত হয়েছে। এই ঘটনায় উদ্ধার কাজ এখনও চলছে।

ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, গতকাল রোববার সন্ধ্যা ৭টার দিকে ভারতের কেরালা রাজ্যের মালাপ্পুরম জেলার তানুর এলাকার টুভালথিরাম সমুদ্র সৈকতের কাছে ঘটনাটি ঘটেছে। এই ঘটনায় নৌকার মালিকের বিরুদ্ধে অপরাধমূলক হত্যার জন্য একটি মামলা দায়ের করা হয়েছে।

নৌকায় থাকা যাত্রীদের সঠিক সংখ্যা এখনও জানা যায়নি। তবে ৪০ জন যাত্রী টিকিট গ্রহণ করেছিলেন এবং অনেকেই টিকিট ছাড়া ছিলেন। ডুবে যাওয়া নৌকাটির নিরাপত্তা সার্টিফিকেট ছিল না বলে জানা গেছে।

ভারতের ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সের (এনডিআরএফ) কর্মীরা আন্ডারওয়াটার ক্যামেরা ব্যবহার করে এখনও উদ্ধার কাজে নিয়োজিত আছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারনা করছে তারা।

এই ঘটনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শোক প্রকাশ করেছেন এবং প্রত্যেক নিহতের পরিবারকে ২ লাখ রুপি করে ক্ষতিপূরণ প্রদানের ঘোষণা করেছেন।

কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন আজ ঘটনাস্থল পরিদর্শন করবেন। তিনি ইতিমধ্যেই নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে আজ সোমবার সমস্ত সরকারী অনুষ্ঠান স্থগিত করে দিনটিকে শোক দিবস হিসাবে ঘোষণা করেছেন।

বিষয়:কেরালা নৌকাডুবি নৌকাডুবিতে মৃত্যু ভারত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…