রাজনীতি

রাজধানীতে চলছে বিএনপির ‘তারুণ্যের সমাবেশ’

ঢাকায় বিশাল জনসমাগম, রাজনৈতিক বা সামাজিক সমাবেশের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকায় একটি বৃহৎ জনসমাগমের ছবি, যেখানে হাজার হাজার মানুষ অংশগ্রহণ করছে, সম্ভবত একটি রাজনৈতিক বা সামাজিক অনুষ্ঠানে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

চট্টগ্রাম, খুলনা ও বগুড়ার পর এবার রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে বিএনপির ‘তারুণ্যের সমাবেশ’। দলের অঙ্গ ও সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদলের যৌথ আয়োজনে এই সমাবেশ চলছে।

আজ ২৮ মে বুধবার সকাল থেকেই নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে নয়াপল্টনে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। দুপুর গড়াতেই সমাবেশস্থল কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি লন্ডন থেকে ভার্চুয়ালি অংশ নিয়ে বক্তব্য দেবেন বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।

দলটির নেতারা জানিয়েছেন, দেশের চলমান রাজনৈতিক অচলাবস্থা, গণতন্ত্র পুনরুদ্ধার, তরুণ প্রজন্মের ভবিষ্যৎ ও কর্মসংস্থানের বিষয় তুলে ধরতেই এই ‘তারুণ্যের সমাবেশ’ আয়োজন করা হয়েছে।

সমাবেশে স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদলের কেন্দ্রীয় ও মহানগর নেতারা বক্তব্য রাখছেন। উপস্থিত রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যসহ কেন্দ্রীয় নেতারাও।

বিষয়:তারুণ্যের সমাবেশ বিএনপি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…