চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএনপির ভোট বর্জন কর্মসূচি নির্বাচনী আচরণবিধি ভঙ্গের শামিল: নাছিম

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:০১ অপরাহ্ণ ৩০, ডিসেম্বর ২০২৩
রাজনীতি
A A

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা-৮ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, বিএনপি জামাতের ভোট বর্জনের কর্মসূচি নির্বাচনী আচরণবিধি ভঙ্গের শামিল। সুতরাং এ বিষয়ে নির্বাচন কমিশনের ওপর আমি ছেড়ে দিতে চাই। নির্বাচনী আচরণ বিধি ভঙ্গ করার অধিকার কারো নেই।

শনিবার (৩০ ডিসেম্বর) সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ক্ষমতার পরিবর্তন হলে আওয়ামী লীগ নেতাদের ফাঁসি হতে পারে রেজা কিবরিয়ার এমন বক্তব্যের জবাবে তিনি বলেন, রেজা কিবরিয়া সাহেবদের হাতেই আইন। উনারাই গণতন্ত্র শেখান।উনাদের এমন উক্তি কতটা গণতান্ত্রিক আর কতটা স্বৈরাচারী এটা বিবেচনা করার মতো ক্ষমতা ও যোগ্যতা দেশের জনগণের রয়েছে। এরাই সিভিল সোসাইটি নামে নিজেদের পরিচয় দেয়। সুতরাং এদের সম্পর্কে দেশের মানুষ জানতে পারবে।

নির্বাচনে চ্যালেঞ্জিং বিষয়ে কোনটা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচনে আমি সবকিছুকেই চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। আওয়ামী লীগ হলো জনগণের দল, নির্বাচনী দল। তারা সকল নির্বাচনে অংশগ্রহণ করে এবং জয় লাভের জন্য আপ্রাণ চেষ্টা চালায়। আমি আমার প্রতিদ্বন্দ্বী যারা রয়েছে তাদের সবাইকে গুরুত্ব সহকারে দেখি।নির্বাচনে ভোটকেন্দ্রে ভোটার আসা প্রয়োজন। ভোটাধিকার প্রয়োগ একটি নাগরিক অধিকার এবং দায়িত্ব। এ দুটো বিষয়ে এখন আমরা মানুষকে বোঝানোর চেষ্টা করি।

তিনি বলেন, আমি খুব সতর্কতার সাথে আচরণবিধি মেনে চলতে চাই। ঢাকা ৮ আসন শুধু নয়, সারা বাংলাদেশে আমাদের নেতাকর্মীদের উপর আমার আহ্বান ও অনুরোধ থাকবে সবাইকে আচরণবিধি মেনে চলতে হবে। আমার অজান্তে যারা নির্বাচনী আচরণবিধি না মেনে কার্যক্রম করে হয়তো তারা অতি উৎসাহী হয়ে এসব কাজ করছে। আচরণবিধি লঙ্ঘন হয় এমন কর্মকান্ড করে আমাকে বা আওয়ামী লীগকে প্রশ্নবিদ্ধ করা কোন কর্মীরই উচিত না।

বাহাউদ্দিন নাছিম বলেন, আমরা শান্তিপূর্ণ ও সুন্দর একটি নির্বাচন চাই। নির্বাচনে ভোটাররা আসবে এবং তারা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিবে। আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নির্বাচনকে কেন্দ্র করে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে প্রার্থনা করছে। তারা বিপনিবিতান, শিক্ষা প্রতিষ্ঠানসহ সব জায়গায় যাচ্ছে এবং সবাই কাজ করছে। মনে হচ্ছে এ যেন এক উৎসব। পাঁচ বছর পর ভোটাররা ভোট দিবে আর আমরা সেই ভোটারদের ভোট পাওয়ার চেষ্টা করছি। আমরা জনগণের ভোট পাওয়ার মধ্য দিয়ে নির্বাচিত হতে চাই। যদি জনগণ আমাদের ভোট না দেয় তবে তো আমরা নির্বাচিত হতে পারবো না।

Reneta

৩০ ডিসেম্বর শনিবার সকাল ৯ টায় কমলাপুর এলাকা থেকে বাহাউদ্দিন নাছিম গণসংযোগ শুরু করেন। সকাল ১০টায় ইনষ্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, (আইডিইবি) মিলনায়তন কাকরাইলে সভা শেষে সকাল ১১ টায় শান্তিনগর নির্বাচনী প্রধান কার্যালয়ে সামনে থেকে প্রতিবন্ধীদের শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।

এ সময় নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক আওলাদ হোসেন, আওয়ামী লীগ নেতা কামাল চৌধুরী, মহিউদ্দিন মহি, মিরাজ হোসেন, এনামুল হক আবুল, স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি শামীম শাহরিয়ার, যুগ্ম সাধারন সম্পাদক খায়রুল হাসান জুয়েল, সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল সায়েম, গণযোগাযোগ ও সাংবাদিকতা সম্পাদক ওবায়দুল হক খান, প্রতিবন্ধী উন্নয়ন সম্পাদক আনোয়ার পারভেজ টিংকু, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক কেএম মনোয়ারুল ইসলাম বিপুলসহ বিপুল সংখ্যক প্রতিবন্ধী শোভাযাত্রায় অংশ নেন।

এছাড়া দুপুরে বাহাউদ্দিন নাছিমের সহধর্মীনি ডাঃ সুলতানা শামীমা চৌধুরী রীতা শান্তিনগর সিদ্বেশ্বরী গার্লস স্কুলের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আ ফ ম বাহাউদ্দিন নাছিমআওয়ামী লীগদ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
শেয়ারTweetPin

সর্বশেষ

চরকির পাঁচ বছর: সবসময় ছিল নতুন কিছু করার ইচ্ছা

জুলাই ১২, ২০২৬

বেসরকারি টেলিভিশনের সংবাদ বিভাগের প্রধানদের সাথে ডিআরইউ’র মতবিনিময় সভা

জুলাই ১২, ২০২৬

চিকিৎসা সেবার মূল ভিত্তি হচ্ছে মানবিকতা : জুবাইদা রহমান

জুলাই ১২, ২০২৬

চ্যানেল আইয়ের বিশেষ আয়োজন ‘মনি বিস্কুট চ্যানেল আই বিশ্বকাপ’

জুলাই ১২, ২০২৬

মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিলো না মেজর হাফিজ উদ্দিন আহমদ

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT