বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আগামীতেও সব চ্যালেঞ্জ মোকাবিলা করে জিয়াউর রহমানের আদর্শে গণতন্ত্র প্রতিষ্ঠা করে মুক্তবাজার অর্থনীতির পথ সুগম করা হবে।
রোববার (১ সেপ্টেম্বর)বিএনপি’র ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতা-কর্মীদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে এসব বলেন তিনি।
দলের নেতারা বলেন, এই প্রতিষ্ঠাবার্ষিকীতে আরও উজ্জিবীত হয়ে দলের আদর্শে কাজ করবেন নেতা-কর্মীরা।
১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি প্রতিষ্ঠা করেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ১৯৮১ সালে জিয়াউর রহমান নিহত হওয়ার পর দলের হাল ধরেন তার সহধর্মিনী বেগম খালেদা জিয়া। কয়েক দফা রাষ্ট্রক্ষমতায় আসা বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ছিলেন দেশের প্রধানমন্ত্রীও। বর্তমানে নিজ বাসায় চিকিৎসাধীন সাবেক এই প্রধানমন্ত্রী। আর বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন তারেক রহমান।
প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রথমে ৫ দিনের কর্মসূচি দিলেও বণ্যা পরিস্থিতির কথা বিবেচনা করে সব কর্মসূচি প্রত্যাহার করা হয়। বণ্যার্তদের সাহায্যের জন্য ১০ টাকার অনুদানও দেয় বিএনপি। দলের সিনিয়র নেতারা বলেছেন এবার নতুন যাত্রা বিএনপি’র।










