চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএনপিকে আর আগুন নিয়ে খেলতে দেয়া হবে না: ওবায়দুল কাদের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৪৪ অপরাহ্ণ ১৬, নভেম্বর ২০২২
- সেমি লিড, রাজনীতি
A A

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপিকে আর আগুন নিয়ে খেলতে দেয়া হবে না। জনগণ তাদের প্রতিহত করবে।

তিনি বলেন, ‘বিএনপি আবার আগুন নিয়ে খেলতে চাইলে তা জনগণ প্রতিহত করবে। ডিসেম্বর মাসজুড়ে আমাদের মাঠে থাকতে হবে। তাই সকল নেতাকর্মীদের এখনই প্রস্তুতি সম্পন্ন করতে হবে। ডিসেম্বর মাসজুড়ে ভোট চোর, দুর্নীতিবাজ, এবং জঙ্গিবাদের পৃষ্ঠপোষকতা প্রদানকারীদের বিরুদ্ধে খেলা হবে। দুর্নীতির বিরুদ্ধে খেলা হবে। বিএনপির ফাঁকা বুলিতে আওয়ামী লীগ ভয় পায় না।’

বরগুনার সার্কিট হাউজ ময়দানে আজ জেলা আওয়ামী লীগের ৮ম ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসব কথা বলেন।

বরগুনা জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু এমপি’র সভাপতিত্বে এসময় বক্তৃতা করেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান, সদস্য আনিসুর রহমান, গোলাম রাব্বানী চিনু, শওকত হাচানুর রহমান রিমন এমপি ও নাদিরা সুলতানা এমপি।

সম্মেলনে জেলা উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সম্মেলন সঞ্চালনা করেন বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির।

মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ্য করে ওবায়দুল কাদের বলেন, টাকার বস্তার উপর বসে ছিলেন মির্জা ফখরুল, এখন টাকা ফুরিয়ে গেছে তাই তার কণ্ঠস্বর নরম হয়েছে। বিএনপি কাপুরুষের দল।

Reneta

তিনি বলেন, ‘৭৫ সালের পর শেখ হাসিনার মতো আর কোন নেতা এত জনপ্রিয় হয়নি। এর অন্যতম কারণ হচ্ছে তার সততা। কিন্তু এখন দলের মধ্যে কর্মী থেকে নেতা বেশি। মশারির মধ্যে মশারি খাটাবেন না। দলে কোনভাবেই দুর্নীতিবাজ, চাঁদাবাজ, মাদক সেবী এবং বিএনপি-জামাতের লোক ঢুকতে না পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে।’

অচিরেই ফরিদপুর-কুয়াকাটা সড়কের ৬ লেনের কাজ শুরু হবে বলে সমাবেশে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী জানান।

এর আগে জেলা আওয়ামী লীগের ৮ম ত্রি-বার্ষিক সম্মেলন উদ্বোধন করেন আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্য ও পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন প্রক্রিয়া পরিবীক্ষণ কমিটির আহবায়ক আবুল হাসনাত আবদুল্লাহ এমপি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগওবায়দুল কাদের
শেয়ারTweetPin

সর্বশেষ

সৃষ্টির বাংলাদেশ

আগস্ট ৭, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান: পরিবর্তনের দুই বছর, সামনে নতুন চ্যালেঞ্জ

আগস্ট ৬, ২০২৬

গোল করার দক্ষতায় বিশেষ জোর হকি কোচ গেরহার্ডের

আগস্ট ৬, ২০২৬

দুই দেশের সম্পর্ক কোনদিকে যাবে ‘সিদ্ধান্তটা ভারতকে নিতে হবে’: শামা ওবায়েদ

আগস্ট ৬, ২০২৬

রিয়ালে হল না, এবার বার্সার সাথে চুক্তির আগ্রহ রদ্রির

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT