রাজনীতি

ঐকমত্য কমিশনের বৈঠক থেকে বিএনপির ওয়াকআউট, আবার যোগদান

বাংলাদেশের বিএনপির নেতাকর্মীদের আটক ছবি, রাজনৈতিক পরিস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপির নেতাকর্মীদের আটক সংক্রান্ত ছবি, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ও আন্দোলন. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক থেকে ওয়াকআউট করে কিছুক্ষন পর আবার যোগদান করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

আজ সোমবার (২৮ জুলাই) ফরেন সার্ভিস একাডেমিতে দ্বিতীয় দফা সংলাপের ২০তম দিন সকাল থেকে এজেন্ডা অনুযায়ী আলোচনা শুরু হয়। কিছুক্ষণ পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ ওয়াকআউট করেন। তারপর ১২টা ১৬ মিনিটে আবার বৈঠকে যোগ দেন।

সোমবার (২৮ জুলাই) দ্বিতীয় ধাপে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ২০তম দিনের রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক সকাল ১১টার দিকে শুরু হয়।

জানা গেছে,  সরকারি কর্ম কমিশন- পিএসসি, দুদক, মহাহিসাব নিরীক্ষক ও ন্যায়পাল নিয়োগের আলোচনা থেকে ওয়াকআউট করেছে বিএনপি। বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদসহ অন্য প্রতিনিধিরা জাতীয় ঐকমত্য কমিশনের সাথে আলোচনার শুরুতেই সভাস্থল ত্যাগ করেন।

দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ গণমাধ্যমকে বলেন, নির্বাচন কমিশন স্বাধীনভাবে গঠনের ব্যাপারে আমরা একমত হয়েছি। এরপরও সাংবিধানিক ও আইন দ্বারা পরিচালিত পদগুলোতে নিয়োগ নিয়ে ভিন্ন ভাবনার প্রয়োজন নেই। এতে নির্বাহী বিভাগের ক্ষমতা সীমিত হবে এবং তা রাষ্ট্র পরিচালনায় জটিলতা সৃষ্টি করবে বলে উল্লেখ করেন তিনি।

বিষয়:ঐকমত্য কমিশন ওয়াকআউট বিএনপি রাজনীতি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…