রংপুরে বিভাগীয় গণসমাবেশে বিভিন্ন জায়গা থেকে কালেক্টর ঈদগাহ মাঠে জড়ো হচ্ছেন বিএনপির নেতাকর্মীরা।
শুক্রবার সকাল থেকে শুরু হওয়া ৩৬ ঘণ্টার পরিবহন ধর্মঘটের মধ্যেও সমাবেশে যোগ দিতে বিভিন্ন জেলা থেকে বিএনপি ও এর সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী উপস্থিত হয়েছেন।
দুপুর ২টায় বিএনপির সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে। বেগম খালেদা জিয়ার মুক্তি, দ্রব্যমূল্য উর্ধ্বগতি, জ্বালানি তেলের দাম বৃদ্ধি, তত্ত্ববধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ বিভিন্ন দাবিতে চট্টগ্রামে, ময়মনসিংহ, খুলনার পর রংপুরে সমাবেশ করছে দলটি।
আগামী ১০ ডিসেম্বর ঢাকা মহানগরীতে গণসমাবেশের মধ্য দিয়ে বিভাগীয় সমাবেশ শেষ করবে বিএনপি।







