জনপদ

পুলিশ পাহারায় যুবদলকর্মী শাওনের দাফন

মুন্সিগঞ্জে পুলিশ-বিএনপির সংঘর্ষে আহত শাওনের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

মুন্সিগঞ্জে পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষে আহত শাওনের ছবি, ঘটনাস্থল থেকে নেওয়া।. Channel i News – চ্যানেল আই নিউজ

রাসেল মাহমুদ: মুন্সিগঞ্জের মুক্তারপুরে পুলিশের সাথে বিএনপির সংঘর্ষের ঘটনায় নিহত যুবদলকর্মী শহিদুল ইসলাম শাওনের মরদেহ শুক্রবার রাতে তার গ্রামের বাড়িতে পৌঁছে। পুলিশ পাহারায় রাতেই মুড়মা কবরস্থানে তাকে দাফন করা হয়।

এর আগে শহিদুল ইসলাম শাওনের মরদেহবাহী অ্যাম্বুলেন্স শুক্রবার রাত পৌনে ৯ টার দিকে মুন্সিগঞ্জের মিরকাদিম পৌরসভার মুড়মা গ্রামে পৌঁছালে হৃদয় বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়।

এসময় মরদেহ দাফনের সময় নির্ধারণ নিয়ে সৃষ্টি হয় নানা নাটকীয়তা। পরে পুলিশ পাহারায় রাত ১০ টায় মুড়মা জামে মসজিদ মাঠে দ্বিতীয় জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী নিহত শাওনের পরিবারের দায়িত্ব বিএনপি নিচ্ছে বলে ঘোষণা দেন।

পুলিশ বলছে, বিএনপি ও যুবদলের নেতাকর্মীদের মধ্যেই গোলাগুলির কারণে মৃত্যুর ঘটনা ঘটেছে।

বুধবার মুন্সিগঞ্জের মুক্তারপুরে বিএনপি-পুলিশ সংঘর্ষের সময় গুরতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় যুবদল নেতা শহিদুল ইসলাম শাওনের মৃত্যু হয়।

বিষয়:যুবদল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…