কিশোরগঞ্জ

বজ্রপাতে বিএনপি নেতার মৃত্যু

আকাশে বজ্রপাতের দৃশ্য, ঝড়ের সময় গাছের উপর আলো পড়ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আকাশে বজ্রপাতের দৃশ্য, ঝড়ের সময় গাছের উপর আলো পড়ছে, প্রকৃতি দুর্যোগের মুহূর্ত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বজ্রপাতে আবু তাহের মিয়া (৫০) নামের বিএনপির এক স্থানীয় নেতার মৃত্যু হয়েছে। এই ঘটনা আহত হয়েছেন আরও দু’জন।

সোমবার (২১ এপ্রিল) সকালে পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াৎ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকাল ৭টার দিকে উপজেলার জাঙালিয়া ইউনিয়নের চরকাওনা মইশাকান্দা এলাকায় এ ঘটনা ঘটে।

আবু তাহের মিয়া ওই গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে। তিনি জাঙালিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন।

পরিবার সূত্রে পুলিশ জানায়, সোমবার সকালে নিজের সবজি বাগানে কাজ করতে যান আবু তাহের মিয়া। এসময় বৃষ্টির সাথে ঝড় শুরু হলে জমিতে থাকা পানি সেচ মেশিনের ঘরে অবস্থান নেন আবু তাহেরসহ আরও দুজন। ঝড়-বৃষ্টির একপর্যায়ে বজ্রপাত হলে ঘটনাস্থলেই আবু তাহের মারা যান। এসময় সাথে থাকা অপর দুজন আহত হন।

বিষয়:কিশোরগঞ্জ বজ্রপাতে মৃত্যু

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…