কোটা আন্দোলনে শিক্ষার্থীদের মৃত্যুর মাধ্যমে প্রমাণ হয়েছে, বিএনপি জামায়াত লাশের রাজনীতি করতে চায়। দলের যৌথসভায় এই অভিযোগ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি আরও বলেন, অস্তিত্বের হুমকি যেখানে, সেখানে কোন আপোস নয়। ওয়ার্ডে ওয়ার্ডে নেতা-কর্মীদের প্রস্তুত থাকতে দলের সভাপতি শেখ হাসিনা নির্দেশনা দিয়েছেন বলেও জানান তিনি।






