লন্ডনে থাকা তারেক জিয়ার নির্দেশেই বিএনপি অগ্নিসন্ত্রাস করে মানুষ মারছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সিলেটের নির্বাচনী জনসভায় যোগ দিয়ে বঙ্গবন্ধু কন্যা বলেন, জ্বালাও পোড়াওয়ের ভয় দেখিয়ে নির্বাচন বন্ধ করা যাবে না। স্মার্ট বাংলাদেশের মাধ্যমে স্মার্ট সোসাইটি গড়ার পথে আবারো নৌকা মার্কায় ভোট দেওয়ার আহবান জানান শেখ হাসিনা।







