চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তত্ত্বাবধায়ক সরকারের কবর দিয়েছিল বিএনপি: হাসানুল হক ইনু

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৪৪ অপরাহ্ণ ০৯, সেপ্টেম্বর ২০২৩
রাজনীতি
A A

জাতীয় সমাজতান্ত্রিক দল- জাসদের সভাপতি হাসানুল হক ইনু এমপি বলেছেন, বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের কবর দিয়েছিল। কবর থেকে এখন তত্ত্বাবধায়ক সরকার তুলে আনার সুযোগ নাই।

তিনি বলেন, ‘বিএনপি ২০০৬ সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার কবর দিয়েছিল। বিএনপি ১৯৯৬ ও ২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের ফলাফল মানে নাই। কবর থেকে তত্ত্বাবধায়ক সরকার তুলে আনার সুযোগ নাই। এখন বিএনপি’র তত্ত্বাবধায়ক সরকারের দাবি হচ্ছে- তত্ত্বাবধায়ক সরকারের নামে ছদ্মবেশে বিএনপির প্রক্সি সরকার আনা।’

শনিবার বিকেলে নগরীর বঙ্গবন্ধু এভিনিউস্থ শহীদ কর্নেল তাহের মিলনায়তনে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ ঢাকা মহানগরের প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

ইনু বলেন, বিএনপি তাদের ছদ্মবেশী প্রক্সি সরকার এনে ৭১ এর খুনী, ৭৫ এর খুনী, ২০০৪ সালের খুনীদের ক্ষমতার অংশীদার করতে চায়। রাজাকারদের, খুনীদের ক্ষমতায় আনার রাজনীতি ঐক্যবদ্ধ প্রতিরোধ সংগ্রামের ধারায় মোকাবেলা করা হবে এবং ঐক্যবদ্ধ সংগ্রামের ধারায় ঐক্যবদ্ধভাবে নির্বাচন করে জামাত-বিএনপির ক্ষমতা পুনর্দখলের স্বপ্নকে দুঃস্বপ্নে পরিণত করা হবে।

ইনু বলেন, বাংলাদেশকে নিরাপদ রাখতে হলে, উন্নয়ন ও শন্তির ধারা বজায় রাখতে হলে বাংলাদেশের আদিশত্রু জামাত, ধর্মান্ধ রাজনৈতিক দলগুলো এবং তাদের প্রধান পৃষ্ঠপোষক বিএনপিসহ পাকিস্তানপন্থীদের রাষ্ট্র ক্ষমতার বাইরে রাখতে হবে।

ঢাকা মহানগর জাসদের সমন্বয়ক মীর হোসাইন আখতারের সভাপতিত্বে এবং ঢাকা মহানগর পশ্চিম জাসদের সভাপতি মো. নুরুন্নবীর সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিনিধি সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর জাসদের সভাপতি বীরমুক্তিযোদ্ধা শফি উদ্দিন মোল্লা, ঢাকা মহানগর পূর্ব জাসদের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মো. শহীদুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণ জাসদের সভাপতি হাজী ইদ্রিস ব্যাপারী ও সাধারণ সম্পাদক এড. মুহিবুর রহমান রহমান প্রমূখ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তত্ত্বাবধায়ক সরকারবিএনপিহাসানুল হক ইনু
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

তিন দেশের নাগরিকদের সৌদি প্রবেশে নিষেধাজ্ঞা

জুন ২৭, ২০২৬

ইরানে আবারও যুক্তরাষ্ট্রের সামরিক হামলা

জুন ২৭, ২০২৬

মেসিকে বেঞ্চে রেখে জর্ডান ম্যাচ শুরু করবে আর্জেন্টিনা

জুন ২৭, ২০২৬

দেশের ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়ার আভাস

জুন ২৭, ২০২৬

কাঁটাবনের আল বারাকা টাওয়ারে আগুন, ধোঁয়ায় শ্বাসরোধে নিহত ২

জুন ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT