অন্যান্য

পুরান ঢাকায় হাজার পরিবারের পাশে ‘ঈদ সামগ্রী’ নিয়ে বিএনপি

বিএনপি নেতারা পুরান ঢাকায় ঈদ সামগ্রী বিতরণ করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

পুরান ঢাকায় বিএনপি নেতারা হাজার পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

রাজধানী পুরান ঢাকার বংশালে হাজার পরিবারের মধ্যে ঈদ সামগ্রী ও ২০০ দরিদ্র পরিবারকে নগদ অর্থ সহায়তা দিয়েছে বিএনপি।

বংশাল থানার সাংগঠনিক সম্পাদক হাজী মো. আদিলের পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এই থানার ছাত্রদলের সাবেক সভাপতি মো. পারভেজের পরিবারকে নগদ অর্থ দিয়ে সহায়তা করা হয়।

বংশাল থানার সাংগঠনিক সম্পাদক হাজী মো. আদিল বলেন, এতো বছর পর আজ সবার পাশে প্রকাশ্যে সহযোগিতা করতে পেরেছি। ঈদে যেন এই এলাকার হতদরিদ্র মানুষের পরিবারকে নিয়ে ভালোভাবে একটা দিন কাটাতে পারে সে জন্য হাজার পরিবারকে ঈদ সামগ্রী বিতরণ করেছি ও ২০০ পরিবারকে নগদ সহায়তা করেছি।

বিষয়:ঈদ সামগ্রী বিএনপি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…