বাংলাদেশ

ভারতীয় দূতাবাস অভিমুখে বিএনপির অঙ্গ সংগঠনের পদযাত্রা আজ

বিএনপির অঙ্গ সংগঠনের পদযাত্রা, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপির অঙ্গ সংগঠনের পদযাত্রা, বাংলাদেশের রাজধানীতে অনুষ্ঠিত, জনসমাগম ও পতাকা বহন করে চলেছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বিএনপির তিন অঙ্গ ও সহযোগী সংগঠন আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, ভাঙচুর, জাতীয় পতাকা অবমাননা এবং সাম্প্রদায়িক দাঙ্গা বাধানোর ষড়যন্ত্রের প্রতিবাদে ভারতীয় দূতাবাস অভিমুখে পদযাত্রা করবে।

রোববার (৮ ডিসেম্বর) সকাল ১০টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই কর্মসূচি শুরু হবে। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ কর্মসূচির ঘোষণা দেয়া হয়।

পদযাত্রা শেষে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে ভারতীয় হাইকমিশনে একটি স্মারকলিপি প্রদান করা হবে। তিন সংগঠন যৌথভাবে এই কর্মসূচি পালন করবে।

অনুষ্ঠেয় এই কর্মসূচিতে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সর্বস্তরের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয়েছে।

বিষয়:আগরতলা বিএনপি ভাঙচুর ভারত ভারতীয় দূতাবাস ষড়যন্ত্র

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…