চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গ্রামের বাড়িতে গিয়ে পুকুরে ডুবে কলেজ শিক্ষার্থীর মৃত্যু

সাঈদ পান্থ সাঈদ পান্থ
৮:৫৭ অপরাহ্ণ ১০, অক্টোবর ২০২৪
জনপদ, বরিশাল
A A
পুকুরে ডুবে থাকা হাত, দুঃখজনক ঘটনা বোঝায়. Channel i News - চ্যানেল আই নিউজ

সবার দোয়া নিতে গ্রামের বাড়িতে গিয়ে পুকুরে ডুবে মৃত্যুবরণ করেছেন সরকারি বরিশাল ব্রজমোহন (বিএম) কলেজের শিক্ষার্থী ফাহিম বীন ফিরোজ রাতুল। আগামী মার্চে সেনাবাহিনীতে চাকরি পরীক্ষা দেয়ার কথা ছিল রাতুলের।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুরে বন্ধুদের সাথে বরিশালের গৌরনদী উপজেলা চত্বরের পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে মৃত্যু বরন করেন রাতুল। তার মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মৃত রাতুল গৌরনদী পৌরসভার চরগাধাতলী মহল্লার বাসিন্দা ও গৌরনদী বন্দরের পাদুকা ব্যবসায়ী টিটু ফকিরের একমাত্র ছেলে। তিনি সরকারি বরিশাল ব্রজমোহন (বিএম) কলেজের অর্নাস তৃতীয় বর্ষের ছাত্র।

Banglabid

জানা যায়, দাদার স্বপ্ন ছিল একমাত্র নাতীকে সেনা বাহিনীর অফিসার হিসেবে দেখা। স্বপ্ন বাস্তবে রূপ দিতে আগামী মার্চে বসার কথা সেনাবাহিনীর চাকরি পরীক্ষায়। তার আগে সবার থেকে দোয়া নিতে গ্রামের বাড়িতে যান সরকারি বরিশাল ব্রজমোহন (বিএম) কলেজের শিক্ষার্থী ফাহিম বীন ফিরোজ রাতুল। ভাগ্যের নির্মম পরিহাসে তার সেই স্বপ্ন দুঃস্বপ্নে পরিনত হয়েছে। সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছে কলেজ ছাত্র রাতুল।

গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. বিপুল হোসেন জানান, ফাহিম বীন ফিরোজ রাতুল তার তিন বন্ধুর সাথে উপজেলা পরিষদ চত্বরের পুকুরে গোসল করতে নেমে অসাবধানতা বসত পুকুরের পানিতে ডুবে নিখোঁজ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি চালিয়ে পুকুর থেকে রাতুলকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক রাতুলকে মৃত ঘোষণা করেন।

বিপুল হোসেন জানান, একইদিন দুপুরে গৌরনদী বাসস্ট্যান্ড-বন্দর সড়কের নির্মানাধীন বেইলি ব্রিজের কাছে ভবনের সিড়ি ধসে নির্মাণ শ্রমিক ইব্রাহীম খান, খোকন হাওলাদার ও নিরঞ্জন হালদার আহত হয়েছে। এরমধ্যে গুরুতর অবস্থায় ইব্রাহীম খানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কলেজ ছাত্রের মৃত্যুপানিতে ডুবে কলেজ ছাত্রের মৃত্যুবরিশালবরিশাল ব্রজমোহন কলেজবিএম কলেজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আবাসন প্রতিষ্ঠানের কর্মী ও ভাড়াটে সন্ত্রাসীদের হামলায় নিহত তামিম

পরবর্তী

আমদানির খবরে ডিমের দাম ডজনে কমেছে প্রায় ৩০ টাকা

পরবর্তী
বাংলাদেশের বাজারে ডিমের ব্যাপক সংগ্রহ ও বিক্রির দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

আমদানির খবরে ডিমের দাম ডজনে কমেছে প্রায় ৩০ টাকা

বাংলাদেশি নারী ক্রিকেটার ব্যাটিং করছেন, মাঠে খেলছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

জ্যোতির লড়াকু ইনিংসের পরও বাংলাদেশের ছোট পুঁজি

সর্বশেষ

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত: নিহত সব যাত্রী

আগস্ট ২১, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর: ১ ঘণ্টার মধ্যেই বিবৃতি প্রত্যাহার রাষ্ট্রপতি ভবনের

আগস্ট ২১, ২০২৬

‘হিন্দু-মুসলিম মানসিকতা থেকে বেরিয়ে আসুন’

আগস্ট ২১, ২০২৬

সিক্যুয়েলে ‘মাইকেল’-এর বিতর্কিত অধ্যায়, এলো বড় ঘোষণা

আগস্ট ২১, ২০২৬

মন্ত্রিসভায় আরও যে চারজন যুক্ত হচ্ছেন

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT