আন্তর্জাতিক

রাশিয়ায় ক্যাফেতে বিস্ফোরণে ব্লগারের সন্দেহজনক মৃত্যু

A man in military gear inside a vehicle, looking at the camera. Channel i News - চ্যানেল আই নিউজ

A man wearing military uniform and cap, sitting inside a vehicle, with a serious expression. Channel i News – চ্যানেল আই নিউজ

রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে একটি ক্যাফেতে এক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় প্রাণ হারিয়েছেন ক্যাফেতে থাকা ভ্লাদলেন তাতারস্কি নামক সুপরিচিত রাশিয়ান সামরিক ব্লগার।

সিএনএন জানিয়েছে, ভ্লাদলেন তাতারস্কি সাইবার ফ্রন্ট জেড নামক একটি যুদ্ধপন্থী গ্রুপের অতিথি হিসাবে ওই  ক্যাফেতে উপস্থিত ছিলেন। কর্তৃপক্ষ জানিয়েছে, তারা মামলাটিকে সন্দেহজনক হত্যাকাণ্ড হিসাবে বিবেচনা করছে। ক্যাফে বিস্ফোরণের ফলে সেখানে উপস্থিত থাকা অন্তত ৩০ জন আহত হয়েছে, যাদের মধ্যে ২৪ জন চিকিৎসরত অবস্থায় আছে।

ঘটনার পর তদন্তকারীরা ক্যাফের ভিতরে থাকা প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করে। রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, ক্যাফেটি যে বিল্ডিংটিতে ছিল তার ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছে। সেন্ট পিটার্সবার্গ রাশিয়ার তদন্ত কমিটি জানিয়েছে, তারা হত্যার তদন্ত শুরু করেছে। তদন্তকারী এবং ফরেনসিক বিশেষজ্ঞের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।

সেন্ট পিটার্সবার্গের প্রসিকিউটর ভিক্টর মেলনিক জরুরী পরিষেবা এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলির কার্যকলাপ পর্যবেক্ষণ করতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বিষয়:রাশিয়া সেন্ট পিটার্সবার্গ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…