শিক্ষা

জাবি ছাত্র ইউনিয়নের সভাপতি-সম্পাদকের মামলা প্রত্যাহারসহ ৩ দাবিতে অবরোধ

জাবি ছাত্র ইউনিয়নের নেতাকর্মীদের অবরোধের সময় আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

জাবি ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা একটি অবরোধের সময় আলোচনা করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ছাত্র ইউনিয়ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) সংসদের একাংশের সভাপতি অমর্ত্য রায় এবং সাধারণ সম্পাদক ঋদ্ধ অনিন্দ্য গাঙ্গুলির বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারসহ ৩ দফা দাবিতে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবন অবরোধ করেছে একদল প্রগতিশীল শিক্ষার্থী।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত ‘নিপীড়নের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ এর ব্যানারে চলে এ অবরোধ।

আন্দোলনকারীদের দাবিগুলো- অতি দ্রুত অমর্ত্য-ঋদ্ধের মামলা প্রত্যাহার করতে হবে, দ্রুত সময়ে সিন্ডিকেট সভা ডেকে তাদের বহিষ্কারাদেশ বাতিল করতে হবে, এবং উপ-উপাচার্য অধ্যাপক সোহেল আহমেদকে অপসারণ করতে হবে।

একপর্যায়ে দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান আগামী ৩০ ডিসেম্বর সিন্ডিকেট সভা ডেকে প্রথম দুটি দাবি বাস্তবায়নের মৌখিক আশ্বাস দিলে অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা। এছাড়া, অন্য দাবিটির বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এখতিয়ার নেই বলে সেসময় জানায় উপাচার্য।

বিশ্ববিদ্যালয়ের নৃ-বিজ্ঞান বিভাগের ৪৯ ব্যাচের শিক্ষার্থী নূর এ তামীম স্রোত বলেন, অমর্ত্য-ঋদ্ধের নামে করা অন্যায় মামলা প্রত্যাহারসহ আমরা তিন দাবিতে প্রশাসনিক ভবন অবরোধ করেছি। শুধুমাত্র রানিং শিক্ষার্থীদের ছাড়া এসময় কাউকে ডুকতে দেওয়া হয়নি। পরে উপাচার্য দাবিগুলো আগামী ৩০ ডিসেম্বর সিন্ডিকেট সভা ডেকে বাস্তবায়নের আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়।

বিষয়:জাবি ছাত্র ইউনিয়ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…