চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গুজরাটে বিজেপির ভূমিধস জয়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:২৯ অপরাহ্ণ ০৮, ডিসেম্বর ২০২২
আন্তর্জাতিক
A A

এতদিন পর্যন্ত গুজরাটে বিজেপি’র সর্বাধিক আসন সংখ্যা ছিল ১২৭। ২০০২ সালে গুজরাট দাঙ্গার ঠিক পরই অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে ১২৭টি আসনে জিতে সরকার গড়েছিলেন নরেন্দ্র মোদি। আজ বিজেপির সেই রেকর্ডও ভাঙল। ১৫৬ আসনে দখল নিয়েছে দলটি।

জয় নিশ্চিত গুজরাট বিজেপি প্রধান সিআর পাতিল এবং গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলের সঙ্গে ফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুই জনকেই অভিনন্দন জানিয়েছিলেন তিনি। এই নির্বাচনের ফলে মোদির রেকর্ড ভেঙে গিয়েছে। এবং তাতে আবেগপ্রবণ হয়ে পড়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই নিয়ে তিনি টুইট করেন।

গুজরাটের জয় নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইট করে লেখেন, ‘ধন্যবাদ গুজরাট। আমি আবেগপ্রবণ হয়ে পড়েছি। জনগণ উন্নয়নের রাজনীতিকে আশীর্বাদ করেছে। এই উন্নয়নকে আরও গতিশীল করতে চায় বলে আকাঙ্ক্ষা প্রকাশ করেছে আম জনতা। আমি গুজরাটের জনশক্তিকে প্রণাম করি।’ এদিকে আগামী ১২ ডিসেম্বর শপথগ্রহণ করবেন গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল। গান্ধীনগরের সেই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী মোদি।

Banglabid

উল্লেখ্য, ১৯৮৫ সালে গুজরাটে মাধবসিংহ সোলাঙ্কির নেতৃত্বে কংগ্রেস ১৪৯টি আসনে জয় লাভ করেছিল। তবে এবার বিজেপি সেই রেকর্ডও ভেঙে দিতে চলেছে। ১৮২ আসন বিশিষ্ট গুজরাট বিধানসভায় জয়ের জন্য প্রয়োজন ৯২ আসন। গত নির্বাচনে বিজেপি পেয়েছিল মাত্র ৯৯টি আসন। তবে এবার বিজেপি ১৫০-রও বেশি আসনে এগিয়ে। দীর্ঘ ২৭ বছরে এত ভোট বা আসন পায়নি বিজেপি।

এতদিন পর্যন্ত গুজরাটে বিজেপি-র সর্বাধিক আসন সংখ্যা ছিল ১২৭। ২০০২ সালে গুজরাট দাঙ্গার ঠিক পরই অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে ১২৭টি আসনে জিতে সরকার গড়েছিলেন নরেন্দ্র মোদী। আজ বিজেপির সেই দলগত রেকর্ডও ভাঙল। এবারের নির্বাচনে গুজরাটে ২০-রও কম আসনে এগিয়ে কংগ্রেস। আম আদমি পার্টি ডবল ফিগার ছুঁতে পারেনি। এবারের নির্বাচনে বিজেপি-র প্রাপ্ত ভোট ৫৫ শতাংশ। কংগ্রেসের ভোট কমে গিয়ে হল ২৭ শতাংশ। আপ পেয়েছে ১৩.৩ শতাংশ ভোট। এদিকে বিগত ২৭ বছর ধরে বিজেপি সরকারে রয়েছে গুজরাটে। এই নির্বাচনে জয়ের ফলে গুজরাটে ৩২ বছর ধরে ক্ষমতায় থাকা নিশ্চিত করেছে বিজেপি। ভারতে একটানা ৩৪ বছর সরকার চালানোর রেকর্ড ছিল বাংলায় বামেদের। ২০২৭ সালের বিধানসভা নির্বাচনেও যদি বিজেপি জিততে পারে, তাহলে বাংলার রেকর্ড ভেঙে দিতে পারবে গুজরাট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নরেন্দ্র মোদিবিজেপি
শেয়ারTweetPin

সর্বশেষ

বিনিয়োগে আগ্রহী বিদেশি উদ্যোক্তাদের সহযোগিতায় প্রস্তুত সরকার: প্রধানমন্ত্রী

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

বয়সের ছাপ কমাতে ত্বকের যত্নে যেসব অভ্যাস জরুরি

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত।

‘তিন কুল’ কেন পড়বেন, হাদিসে রয়েছে যে ফজিলত

আগস্ট ১১, ২০২৬
ছবি: ) সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান (সংগৃহীত) ।

‘র’ প্রধানের সফর নিয়ে বার্তা, সাকিবকে ‘নষ্ট পচে যাওয়া মানুষ’ বললেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর সঙ্গে আর্থিক প্রযুক্তি প্রতিষ্ঠান ভিসা’র শীর্ষ কর্মকর্তার সাক্ষাৎ

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT