ভারতে লোকসভা নির্বাচনের ফলে সরকার গঠনের জন্য কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। এরইমধ্যে জোট সরকার গঠনে তোরজোড় শুরু করেছে নরেন্দ্র মোদির বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট ও কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট। জোট সরকার গঠন নিয়ে এরই মধ্যে দিল্লির উদ্দেশ্যে রওনা করেছেন শরিকরা। পশ্চিমবঙ্গে জয় নিয়ে নিজের আধিপত্য বজায় রেখেছেন তৃণমূল নেতা মমতা বন্দোপাধ্যায়।






