জনপদ

বিয়ানীবাজার গ্যাসফিল্ডের পরিত্যক্ত কূপ পুনঃখনন

বিয়ানীবাজার গ্যাসফিল্ডের পরিত্যক্ত কূপ পুনঃখননের কাজ চলছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

গ্যাসফিল্ডের পরিত্যক্ত কূপ পুনঃখননের জন্য নির্মিত আধুনিক যন্ত্রপাতি ও শ্রমিকরা কাজ করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

সিলেটের বিয়ানীবাজার গ্যাসফিল্ডের ১ নম্বর কূপ থেকে নতুন করে গ্যাস উত্তোলনের জন্য পুনঃখনন কাজ শুরু করেছে সিলেট গ্যাসফিল্ড লিমিটেড।

শনিবার দুপুরে পুনঃখনন কাজ উদ্বোধন করেন সিলেট গ্যাসফিল্ডের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান ও বাপেক্স এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী।

এ কূপ থেকে প্রতিদিন ৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা যাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

১৯৯৯ সালে বিয়ানীবাজার গ্যাস ফিল্ড উদ্বোধন করা হয়। ২০১৭ সালে এ ফিল্ডের এক নম্বর কূপ থেকে গ্যাস উত্তোলন বন্ধ করে দেয়া হয়। আজ এই কূপে নতুন করে পুন:খনন কাজ শুরু করেছে বাপেক্স।

বর্তমানে সিলেট গ্যাসফিল্ডের বিভিন্ন ফিল্ডে ১.৯ ট্রিলিয়ন ঘনফুট গ্যাস মজুদ রয়েছে।

 

বিষয়:সিলেট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…