বাংলাদেশ

বিশ্ব ইজতেমা: রোববার মেট্রোরেল চলবে বিকাল ৫টা পর্যন্ত

দেশের প্রথম মেট্রোরেলের ট্রায়াল রান চলছে, শহরের মধ্যে ট্রেনের দৃশ্য।. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকার শহরে প্রথম মেট্রোরেলের ট্রায়াল রান চলাকালে একটি ট্রেন দেখা যাচ্ছে, শহরের আধুনিকতা ও উন্নয়নের চিত্র।. Channel i News – চ্যানেল আই নিউজ

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরী মোনাজাতে অংশগ্রহণকারী মুসল্লিদের সুবিধার্থে ২২ জানুয়ারি রোববার সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মেট্রোরেল চলাচল করবে।

বৃহস্পতিবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার শেখ ওয়ালিদ ফয়েজ সংবাদমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন: আগামী ২০ থেকে ২২ জানুয়ারি ২০২৩ পর্যন্ত টঙ্গীর তুরাগ তীরে অনুষ্ঠিতব্য বিশ্ব ইজতেমার ২য় পর্বের আখেরী মোনাজাত উপলক্ষে যাত্রীসাধারণের চলাচলের সুবিধার্থে ২২ জানুয়ারি রোববার সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত উত্তরা উত্তর মেট্রোরেল স্টেশন থেকে আগারগাঁও মেট্রোরেল স্টেশন পর্যন্ত এবং বিপরীতক্রমে বিরতিহীনভাবে মেট্রোরেল চলাচল করবে।

যাত্রীদের চলাচল ব্যবস্থাপনার সুবিধার্থে ২২ জানুয়ারি রোববার বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত স্টেশন দু’টিতে এমআরটি পাস বিক্রয় বন্ধ থাকবে।

বিষয়:বিশ্ব ইজতেমা মেট্রোরেল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…