চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ববিতা, বাংলা চলচ্চিত্রের এক অবিনাশী তারকা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪৮ অপরাহ্ণ ৩০, জুলাই ২০২৫
বিনোদন
A A
প্রখ্যাত অভিনেত্রী ববিতা, কালো-সাদা ছবি, স্মৃতিচারণ. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলা চলচ্চিত্রের এক উজ্জ্বল নক্ষত্র, উপমহাদেশের খ্যাতিমান অভিনেত্রী ববিতার জন্মদিন বুধবার (৩০ জুলাই), ১৯৫৩ সালের এই দিনে বাগেরহাট জেলায় জন্মগ্রহণ করেন এ অভিনেত্রী।

যার পর্দার মোহময় উপস্থিতি আর অভিনয়ের নিপুণতায় মুগ্ধ হয়েছে প্রজন্মের পর প্রজন্ম।

চলতি মাসের শুরুতেই একমাত্র ছেলে অনিকের সঙ্গে সময় কাটাতে কানাডায় পাড়ি দিয়েছেন ববিতা। প্রিয়জনদের ছেড়ে এবারের জন্মদিন কাটছে দূর প্রবাসে।

Banglabid

জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত-অনুরাগীদের শুভেচ্ছায় ভাসছেন এই অভিনেত্রী। ১৯৬৮ সালে শিশুশিল্পী হিসেবে জহির রায়হান পরিচালিত ‘সংসার’ সিনেমার মাধ্যমে আত্মপ্রকাশ করেন তিনি।

চলচ্চিত্র জগতে তার প্রাথমিক নাম ছিলো ‘সুবর্ণা’। জহির রায়হানের ‘জ্বলতে সুরুজ কি নিচে’ সিনেমাতে অভিনয় করতে গিয়েই তার নাম হয়ে যায় ‘ববিতা’।

নায়িকা হিসেবে ববিতার প্রথম সিনেমা ‘শেষ পর্যন্ত’। তাঁর আসল নাম ফরিদা আক্তার পপি। কিন্তু চলচ্চিত্রে আসার পর পরিচিতি পেয়েছেন ববিতা নামে। ক্যারিয়ারে তিন শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। তাঁর চলচ্চিত্রগুলোর মধ্যে- অশনি সংকেত, অনঙ্গ বউ, আলোর মিছিল, লাইলি মজনু, চ্যালেঞ্জ, জন্ম থেকে জ্বলছি, দহন, দিপু নাম্বার টু উল্লেখযোগ্য।

Reneta

১৯৭৫ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রবর্তনের পর টানা তিনবার শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন রূপালি পর্দার এই অভিনেত্রী। এছাড়াও ২০১৬ সালে তাঁকে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আজীবন সম্মাননা প্রদান করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয়ববিতালিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ঘর থেকে বের হওয়ার আগে যে দোয়াটি পড়লে আল্লাহর ওপর ভরসা করা হয়

আগস্ট ১৫, ২০২৬

অজিদের এত হতাশ দেখেননি গিলক্রিস্ট

আগস্ট ১৫, ২০২৬

প্লেজারিজম বিতর্কে থাকা কেমব্রিজের সাবেক অধ্যাপকের মৃত্যু

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশের অতিরিক্ত ডিজেল চাহিদা বিবেচনা করবে ভারত: জয়সোয়াল

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল কমেছে, ইরান অবরোধ ঘিরে বাড়ছে উত্তেজনা

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT