জনপদ

বাসের ধাক্কায় মোটর সাইকেলের আরোহী নিহত

মোটরসাইকেল দুর্ঘটনা যেখানে আহত অবস্থায় পড়ে আছে. Channel i News - চ্যানেল আই নিউজ

একটি মোটরসাইকেল দুর্ঘটনার ছবি যেখানে আহত অবস্থায় পড়ে আছে, রাস্তায় রক্তের দাগ দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ঘন কুয়াশার কারণে দিনাজপুরের চিরিরবন্দরে বাসের ধাক্কায় মোটর সাইকেলের এক আরোহী নিহত হয়েছেন।

বুধবার ১৮ই জানুয়ারি ভোর ৫ টায় দিনাজপুর-ফুলবাড়ী আঞ্চলিক মহা সড়কে চিরিরবন্দর উপজেলার উচিতপুর এলাকার হযরত নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম নুরুজ্জামান (৪২)। তিনি দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ৮ নং ভাদুরিয়া ইউনিয়নের মোহাম্মদপুর এলাকার বাসিন্দা।

ঘটনার প্রত্যক্ষদর্শী নুরুদ্দীন জানিয়েছেন,ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটেছে।

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশীদ ঘটনার সত্যতা জানিয়ে বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে সুরত হাক শেষে ময়না তদন্তের জন্যে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

বিষয়:নিহত মটরসাইকেল আরোহী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…