চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিদেশি কূটনীতিকদের সম্মানে ‘বিজয় সন্ধ্যা’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:১৭ অপরাহ্ণ ২০, ডিসেম্বর ২০২৩
- সেমি লিড, বাংলাদেশ
A A
বাংলাদেশের সাংস্কৃতিক দল বিজয় সন্ধ্যায় নাচ ও সংগীত পরিবেশন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মহান বিজয়ের মাসকে স্মরণীয় করতে শীতের সন্ধ্যায় পিঠা, গান, নৃত্য ও যাত্রাপালায় মজে উঠলেন বাংলাদেশে কর্মরত বিদেশি কূটনীতিক ও তাদের পরিবারের সদস্যরা।

বুধবার ২০ ডিসেম্বর রাজধানীর গুলশানে জাস্টিস শাহাবুদ্দিন পার্কে কূটনীতিকদের সম্মানে আয়োজন করা হয় এই ‘বিজয় সন্ধ্যা’। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি এই অনুষ্ঠান আয়োজন করে।

দেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও খাবারের সাথে সবার পরিচয় করিয়ে দিতে এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন দেশের কূটনীতিকদের পাশাপাশি যোগ দেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলামসহ গণ্যমান্য ব্যক্তিরা।

শীতের এই সন্ধ্যায় মুখরোচক খাবার এবং সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেছেন অতিথিরা। নকশি পিঠা, পুলি পিঠা, চিতই পিঠা, ডাল রুটি, মালপোয়াসহ নানাপদের খাবারের আয়োজন করা হয়েছিল। ছিল ঘিয়ে ভাজা গরম রেশমি জিলাপি।

একদিকে দেশীয় খাবার অন্যদিকে চলে সাংস্কৃতিক অনুষ্ঠান। শুরুতেই রবীন্দ্রনাথ ঠাকুরের গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেন শিল্পীরা। এরপর একাত্তরের মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কৃতিত্ব উপজীব্য করে যাত্রাপালা প্রদর্শন করা হয়। এছাড়া অনুষ্ঠানে জাদু প্রদর্শন করেন প্রেমা অনন্যা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চলচ্চিত্র শিল্প সমিতির ভাইস প্রেসিডেন্ট চিত্রনায়ক রিয়াজ এবং সাধারণ সম্পাদক চিত্রনায়িকা নিপুণ আকতার।

চলচ্চিত্র শিল্প সমিতির ভাইস প্রেডিডেন্ট ও চিত্রনায়ক রিয়াজ বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিজয় অর্জন করেছিলাম। আমরা বাংলাদেশের সমৃদ্ধ এবং বৈচিত্র্যময় সাংস্কৃতিক ঐতিহ্য প্রদর্শনের পাশাপাশি বিভিন্ন শৈল্পিক অভিব্যক্তির মাধ্যমে মুক্তিযুদ্ধের গৌরবের প্রতি শ্রদ্ধা জানাতে পেরে রোমাঞ্চিত। এই অনুষ্ঠানটি সাংস্কৃতিক সমৃদ্ধি এবং উদযাপনের একটি সন্ধ্যা হিসেবে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করে। আমরা আমাদের সংস্কৃতি, ঐতিহ্য, খাবারগুলো তুলে ধরার চেষ্টা করছি।’

Reneta

পিঠা উৎসবের পাশাপাশি বিখ্যাত শিল্পীদের নিয়ে মুক্তিযুদ্ধের দুর্লভ আলোকচিত্র, মাইম ফেস্ট এবং নকশিকথা নিয়ে আলোকচিত্র প্রদর্শন করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিজয় সন্ধ্যাবিদেশি কূটনীতিকমহান বিজয় দিবস
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাবিদ প্রতিযোগিতার কুমিল্লা আঞ্চলিক বাছাই অনুষ্ঠিত

আগস্ট ৭, ২০২৬
ছবি: কক্সবাজারে পর্যটক নিহতের মামলার প্রধান আসামি মো. ফরিদ।

প্যারাসেইলিংয়ে পর্যটক মৃত্যুর মামলার প্রধান আসামি গ্রেপ্তার

আগস্ট ৭, ২০২৬

থাইল্যান্ডে স্কুলে শিক্ষার্থীর গুলিবর্ষণ, নিহত অন্তত ৭

আগস্ট ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

দীর্ঘ অপেক্ষার পর ৭৫ হাজার শিক্ষক-কর্মচারীর জন্য কী সুখবর!

আগস্ট ৭, ২০২৬
মাগুরা জেলার মানচিত্র ও চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের একটি সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

মাগুরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুয়াজ্জিনের মৃত্যু 

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT