চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নানা আয়োজনে জেদ্দায় মহান বিজয় দিবস উদযাপন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৪৭ অপরাহ্ণ ১৭, ডিসেম্বর ২০২৫
প্রবাস সংবাদ
A A
বাংলাদেশের মহান বিজয় দিবসের স্মরণে জেদ্দায় পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

দিনব্যাপী নানা আয়োজনে বাংলাদেশ কনসুলেট জেনারেল জেদ্দা ৫৪ তম মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় কনসুলেট প্রাঙ্গনে উদযাপন করা হয়েছে।

১৬ ডিসেম্বর দিবসটি উপলক্ষে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন এবং কনসুলেট প্রাঙ্গণে স্থাপিত অস্থায়ী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন কনসাল জেনারেল মোহাম্মদ সাখাওয়াত হোসেনসহ কনসুলেট কর্মরত সকল কর্মকর্তা কর্মচারীগণ। অনুষ্ঠানের শুরুতে মহান মুক্তিযুদ্ধ ও জুলাই আন্দোলনে নিহত শহীদদের আত্মার মাগফেরাত ও বাংলাদেশের সার্বিক মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়।

মুক্তিযুদ্ধ আজকের বাংলাদেশ ও আগামী বাংলাদেশ গড়তে প্রবাসীদের করণীয় নিয়ে আলোচনা সভায় রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার বাণী পাঠ করা হয়।

অনুষ্ঠানে কনসাল জেনারেল আগত অতিথিদের উদ্দেশ্যে বক্তব্যে মহান মুক্তিযুদ্ধসহ স্বাধিকার আন্দোলনে নিহত শহীদদের প্রতি গভীর শ্রদ্ধায় স্মরণ ও শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং সর্বোচ্চ রেমিটেন্স প্রেরন করার জন্য সৌদি প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি প্রবাসীদের কষ্টার্জিত অর্থ রেমিটেন্স দেশের আর্থসামাজিক উন্নয়নে এবং জিডিপিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মন্তব্য করেন।

এছাড়া তিনি প্রবাসীদের স্থানীয় আইন কানুন মেনে চলার জন্য অনুরোধ করেন, কোন ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করে এমন ধরনের অবৈধ কাজ হইতে বিরত থাকার আহবান জানান। বাংলাদেশে সরকার গঠনে প্রবাসীদের ভূমিকা সুযোগ এসেছে পোস্টাল ভোটের মাধ্যমে। ভোটদানের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচন, হা – না ভোটের মাধ্যমে রাষ্ট্র সংস্কারে ভূমিকা পালনের জন্য সৌদি প্রবাসীদের উৎসাহিত করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রতিনিধি, বাংলাদেশ হজ মিশন, বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল বাংলা ও ইংরেজি সেকশন ও সৌদি আরবে কর্মরত বিভিন্ন গণমাধ্যম প্রতিনিধিরা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উদযাপনজুলাই আন্দোলনজেদ্দামহান বিজয় দিবসমুক্তিযুদ্ধ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এক দফা ঘোষণার নেপথ্যের ইতিহাস তুলে ধরলেন আবদুল কাদের

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সাবেক ছাত্রনেতা সৈয়দ উপল বখত মারা গেছেন

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

পুলিশের ৮ কর্মকর্তাকে বদলি

আগস্ট ৩, ২০২৬

‘ফাইনালে হারলেও স্কালোনির দলই ইতিহাসের সেরা’

আগস্ট ৩, ২০২৬

ইনফান্তিনোর বিতর্কিত বিশ্বকাপ পরিকল্পনা ঠেকাতে সামনে ছিলেন দুই নারী

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT