চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবদুর হবু বউ দেখে নেটিজেনদের চোখ কপালে!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০২ অপরাহ্ণ ১১, মে ২০২৪
বিনোদন
A A

বিয়ের ঘোষণার পর এবার বাগদান সারলেন ইন্টারনেট সেনসেশন ও ‘বিগ বস’ তারকা আবদু রোজিক। সম্প্রতি আবদু নিজেই একটি ভিডিও বার্তা পোস্ট করে এই সুখবর দিয়েছেন। আর এবার বাগদানের ছবি প্রকাশ্যে আনলেন এই তারকা।

শুক্রবার (১০ মে) ইনস্টাগ্রামে বাগদত্তার এক ঝলকও দিয়েছেন ২০ বছর বয়সী বামন আবদু, যা দেখে রীতিমত অবাক নেটপাড়া।

আবদুর শেয়ার করা দুইটি ছবির মাঝখানে একটি ছবিতে দেখা গেছে সংস্কৃতি মেনে ঐতিহ্যবাহী পোশাকে আবদুকে আংটি ধরে থাকতে। অপর ছবিতে আবদু পাশাপাশি তার বাগদত্তা আমিরার দেখা মেলে।

যেখানে সাদা পোশাকে ঝলমলে, বোরখা-হিজাবে দেখা মিলেছে আমিরার। সেই সঙ্গে তার পরের ছবিতে দেখা যায়, আমিরার আঙুলে আংটি পরিয়ে দিচ্ছেন আবদু। ছবিতেই স্পষ্ট বামন বিগ বস প্রতিযোগীর হবু স্ত্রী কিন্তু লম্বা এবং তার গায়ের রং ধবধবে সাদা। যা দেখেই রীতিমত অবাক নেটপাড়া। জানা গেছে, ১৯ বছর বয়সী আমিরা শারজার মেয়ে।

ছবিগুলি শেয়ার করে আবদু লিখেছেন, আলহামদুলিল্লাহ ২৪.০৪.২০২৪, চিরন্তনের যাত্রা শুরু’। জানা গেছে,  গত ২৮ এপ্রিল সংযুক্ত আরব আমিরাতের শারজাতে এনগেজমেন্ট সেরেছেন আবদু।

হবু বউকে নিয়ে এক সাক্ষাৎকারে আবদু বলেন, ‘জীবনের অনিশ্চয়তার মাঝেও আমিরাকে আবিষ্কার করা এক অসাধারণ আশীর্বাদ। বাতাস যেন ভালোবাসায় ঝলমল করছে, আর আমার হৃদয় কৃতজ্ঞতায় উপচে পড়ছে। আমিরার উপস্থিতির উষ্ণতা উপভোগ করা আমার কাছে সর্বশক্তিমানের আর্শীবাদ’।

Reneta

আবদু তাজিকিস্তানের একজন জনপ্রিয় সংগীতশিল্পী। তিনি ‘বিগ বস ১৬’-তে অংশগ্রহণের মাধ্যমে ভারতে প্রচুর জনপ্রিয়তা অর্জন করেছিলেন। তবে পূর্ব পেশাগত বাধ্যবাধকতার কারণে স্বেচ্ছায় ‘বিগ বস ১৬’ ত্যাগ করেন আবদু। ছোটবেলা থেকেই দারিদ্রের মধ্যে দিয়ে বড় হওয়া আবদু  সেই সময় থেকেই রিকেট রোগে আক্রান্ত। ফলে থেমে যায় তার শারীরিক বৃদ্ধি।- হিন্দুস্থান টাইমস

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: 'বিগ বস' তারকাআবদু রোজিকবলিউডবিগ বসবিয়েসালমান
শেয়ারTweetPin

সর্বশেষ

আবু হেনা রাসেল স্মরণে ক্র্যাবে দোয়া মাহফিল ও শোকসভা

জুলাই ২৪, ২০২৬

কুকুরেয়ার খোলা চুলের পেছনে কী সত্যি আছে আবেগের গল্প?

জুলাই ২৪, ২০২৬

লেস্টার ছাড়ছেন না মালিক, বড় পরিবর্তনের ঘোষণা

জুলাই ২৪, ২০২৬

রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

জুলাই ২৪, ২০২৬

বিদায়ী রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের অটোনমিক নিউরোপ্যাথি, এটা কী রোগ?

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT