বিশ্বনেতাদের ভুল নামে ডাকার পর বাইডেন বললেন, ‘আমি ঠিক আছি’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন একটি জনসভায় বক্তৃতা দিচ্ছেন, পাশে সমর্থকরা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন তার সমর্থকদের উদ্দেশে বলেছেন, ‘আমি তোমাদের কথা দিচ্ছি, আমি ঠিক আছি।’ এর আগে ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কিকে, পুতিন এবং যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে ট্রাম্প সম্বোধন করে সমালোচিত হন তিনি।
রয়টার্স জানিয়েছে, গতকাল যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় দেশটির মিশিগান অঙ্গরাজ্যের ডেট্রয়েটের একটি নির্বাচনী প্রচারণা সমাবেশে ৮১ বছর বয়সী বাইডেন এসব কথা বলেন।
বিরোধী প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সাথে নির্বাচনী বিতর্কে ব্যর্থতার কারণে বাইডেনকে প্রার্থীতা প্রত্যাহারের জন্যে তার নিজ দল ডেমোক্র্যাট থেকেই নানাভাবে চাপ তৈরি হচ্ছে এবং তার বয়সসহ প্রেসিডেন্ট পদের সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠছে। তবে বাইডেন নির্বাচনী প্রতিযোগিতা থেকে সরে না দাঁড়ানোর দৃঢ় অবস্থানে রয়েছেন।
এই পরিস্থিতিতে জো বাইডেন বলেছেন, আমিই (ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট) প্রার্থী। আমি কোথাও যাচ্ছি না। আর আমাদের কাজ শেষ করতে হবে। আর আমি তোমাদের কথা দিচ্ছি আমি ঠিক আছি। এসময় উপস্থিত সমর্থকদের ‘হাল ছেড়ো না’ বলে তাকে সমর্থন দিতে দেখা যায়।






