গত মে মাসে ঘরের মাঠে চাইনিজ তাইপেকে আতিথ্য দিয়েছিল বাংলাদেশ। বসুন্ধরা কিংস অ্যারেনায় দুটি ম্যাচেই হেরে যায় সাবিনা খাতুনের দল। জুলাইতে ফিফা উইন্ডোয় ভুটানের মাটিতে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে জাতীয় নারী ফুটবল দল।
বুধবার এএফসি ও বাফুফের কার্যনির্বাহী কমিটির সদস্য ও কমিটি ফর ওমেন্স ফুটবলের চেয়ারপার্সন মাহফুজা আক্তার কিরণের সভাপতিত্বে নারী ফুটবল কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়েছে। ১১ ও ১৪ জুলাই থিম্পুতে ম্যাচ দুটি গড়াবে।
আগামী অক্টোবরে গড়াবে নারী সাফ চ্যাম্পিয়নশিপ। এর আগে নিজেদের প্রস্তুত করে নিতে ভুটানের মুখোমুখি হতে চলেছে ইংলিশ কোচ পিটার বাটলারের দল।


![{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":2,"curves":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}](https://www.channelionline.com/wp-content/uploads/2026/05/Picsart_24-09-24_16-42-05-173-120x86.jpg)





