লাইফস্টাইল

স্কিনো’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন নাজনীন নীহা

স্কিনো’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন নাজনীন নীহা

দেশীয় স্কিনকেয়ার ব্র্যান্ড স্কিনো’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হয়েছেন অভিনেত্রী নাজনীন নাহার নীহা। রোববার (১ নভেম্বর) ব্র্যান্ডটির প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে স্কিনো পরিবারের সাথে যুক্ত হন নীহা।

‘হেলদি স্কিন এভরিডে’ স্লোগান নিয়ে কোরিয়ান ফর্মুলেশনে তৈরি মানসম্মত ও সাশ্রয়ী স্কিনকেয়ার পণ্য নিয়ে কাজ করছে স্কিনো। ইতোমধ্যে তরুণ প্রজন্মের মধ্যে সাড়া ফেলেছে ব্র্যান্ডটি।

স্কিনো’র সাথে যুক্ত হয়ে উচ্ছ্বসিত নীহা। তিনি বলেন, স্কিনো’র এর সঙ্গে যুক্ত হওয়ার মধ্য দিয়ে আমি এমন একটি ব্র্যান্ডের অংশ হয়েছি, যারা স্কিনকেয়ারে গবেষণা, সচেতনতা ও গুণগত মানকে গুরুত্ব দেয়।

স্কিনো’র মাধ্যমে সঠিক স্কিনকেয়ারের বার্তা আরও মানুষের কাছে পৌঁছে দিতে চান তিনি।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে স্কিনো’র হেড অব বিজনেস ডেভেলপমেন্ট নেওয়াজ নাসিম বলেন, শুধু পণ্যের প্রচারণা নয়, ত্বকের যত্ন সম্পর্কে সঠিক তথ্য মানুষের কাছে পৌঁছে দেওয়ার বিষয়টিকেও আমরা গুরুত্ব দিচ্ছি।

তিনি আরও বলেন, নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর নাজনীন নাহার নীহাকে নিয়ে আগামী দিনে বিভিন্ন ক্যাম্পেইন ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে। এসব উদ্যোগের মাধ্যমে স্বাস্থ্যকর ত্বকের যত্নের বার্তা আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে চায় স্কিনো।

স্কিনো সম্প্রতি কোরীয় ফরমুলেশন বিশেষজ্ঞ ড. কিম জুন হো’কে কনসালটেন্ট হিসেবে নিয়োগ করেছে। ‘Healthy Skin Everyday’ স্লোগানকে সামনে রেখে মানসম্মত ও সহজলভ্য পণ্যের মাধ্যমে দৈনন্দিন ত্বকের যত্নকে আরও সহজ করে তুলতে কাজ করছে স্কিনো। মেইড ইন বাংলাদেশকে অন্যান্য দেশে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে একটি রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট টিম কাজ করছে।

বিষয়:নাজনীন নীহা স্কিনো

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…