চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অগ্রিম টিকেট বিক্রিতে কে এগিয়ে?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:০৪ অপরাহ্ণ ২৯, অক্টোবর ২০২৪
বিনোদন
A A
Two contrasting images: a woman with a torch and lightning, and a group of men with guns. Channel i News - চ্যানেল আই নিউজ

আর মাত্র ৩ দিনের অপেক্ষা! এরপরেই দিওয়ালির দিন বক্স অফিস লড়াইয়ে নামতে যাচ্ছে ‘ভুল ভুলাইয়া থ্রি’ এবং ‘সিংহাম এগেইন’। ইতিমধ্যেই অগ্রিম বুকিং শুরু হয়ে গেছে মুক্তির অপেক্ষায় থাকা এই ছবি দুটির।

সাচনিল্কের রিপোর্ট অনুসারে জানা গেছে, এখন পর্যন্ত ‘ভুল ভুলাইয়া থ্রি’ ছবিটি ২০১৯ টি শো পেয়েছে। সঙ্গে ৩৭০০০ এর বেশি টিকিট বিক্রি হয়ে গেছে ছবিটির। ফলে মুক্তির আগে অ্যাডভান্স বুকিংয়ের মাধ্যমে ৯৫ লাখ ৭৪ হাজার টাকা আয় করে ফেলেছে এই ছবি।

অন্যদিকে রোহিত শেঠির ‘সিংহাম এগেইন’ ছবিটি পেয়েছে মাত্র ৫৬১ টি শো। সঙ্গে এখন পর্যন্ত ৫৯৩০ টি টিকিট বিক্রি হয়েছে মাত্র। ফলে আপাতত এই ছবিটি মাত্র ২২ লাখ ৭২ হাজার টাকা আয় করতে পেরেছে।

ফলে স্বাভাবিক ভাবেই ধারণা পাওয়া যাচ্ছে যে, ‘ভুল ভুলাইয়া থ্রি’ ও ‘সিংহাম এগেইন’র তুলনায় প্রায় কয়েক গুণ এগিয়ে আছে শো, টিকিট বিক্রি এবং অবশ্যই আয়ের নিরিখে। সেই সঙ্গে কোন ছবি নিয়ে দর্শকদের মধ্যে বেশি উন্মাদনা সেটাও স্পষ্ট।

‘ভুল ভুলাইয়া’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবি এটি। আগের দুটো ছবিই বক্স অফিসে দারুণ ভাবে সফল হয়েছিল। এবার পালা তৃতীয় ছবিটির। আনিস বাজমি পরিচালনা করেছেন এই ছবির। যেখানে মুখ্য ভূমিকায় দেখা যাবে বিদ্যা বালান, কার্তিক আরিয়ান, মাধুরী দীক্ষিত, তৃপ্তি দিমরি সহ আরও অনেককে।

অপরদিকে ‘সিংহাম এগেইন’ ছবিটির পরিচালনা করছেন রোহিত শেঠি। তার কপ ইউনিভার্সে রয়েছে একাধিক বলিউড স্টার। অজয় দেবগন থেকে শুরু করে কারিনা কাপুর, অক্ষয় কুমার, টাইগার শ্রফ, রণবীর সিং, দীপিকা পাডুকোন, অর্জুন কাপুরের মত তারকারা। এই ছবির গল্পের সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে রামায়ণের ছোঁয়া।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: 'সিংহাম এগেইন'অক্ষয় কুমারঅগ্রিম বুকিংঅর্জুন কাপুরকারিনা কাপুরকার্তিক আরিয়ানটাইগার শ্রফতৃপ্তি দিমরিদীপিকা পাড়ুকোনবিদ্যা বালানভুল ভুলাইয়া থ্রিমাধুরী দীক্ষিতরণবীর সিং
শেয়ারTweetPin

সর্বশেষ

যে ৭ সিনেমায় অমর হয়ে থাকবেন প্রদীপ রাওয়াত

আগস্ট ৫, ২০২৬

চলে গেলেন দাপুটে অভিনেতা প্রদীপ রাওয়াত

আগস্ট ৪, ২০২৬

ভিনিসিয়াসকে নিয়ে ফের আলোচনায় রিয়াল, বাড়ছে না চুক্তির প্রস্তাব

আগস্ট ৪, ২০২৬

মাদ্রিদে দাবানল– দুর্গতদের পাশে মেসি, পুনর্গঠনে অনুদান

আগস্ট ৪, ২০২৬

আরবাঈন উপলক্ষে কারবালায় লাখো মানুষের শোকযাত্রা

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT