রাজনীতি

গুলিতে আহত ভোলা জেলা ছাত্রদল সভাপতি মারা গেছেন

প্রফুল্ল চন্দ্র দাস, ভোলা জেলা ছাত্রদল সভাপতি, ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ভোলা জেলা ছাত্রদল সভাপতি প্রফুল্ল চন্দ্র দাসের ছবি, যিনি গুলিতে আহত হন।. Channel i News – চ্যানেল আই নিউজ

‘লোডশেডিং এবং জ্বালানি খাতে অব্যবস্থাপনা’র প্রতিবাদে বিক্ষোভ মিছিল চলাকালে পুলিশের সাথে সংঘর্ষে গুলিতে আহত ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলম মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার বিকেল ৩টায় রাজধানীর গ্রিন রোড কমফোর্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এর আগে গুরুতর আহত অবস্থায় শুরুতে তাকে চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকায় আনা হয়।

গত ৩১ জুলাই রোববার সারাদেশে ‘নজিরবিহীন বিদ্যুৎ লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনা’র প্রতিবাদে ভোলা জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশে গুলিতে গুরুতর আহত হন নুরে আলম।

সেদিন ঘটনাস্থলে গুলিতে আব্দুর রহিম নামের আরেক যুবদলকর্মী নিহত হন।

বিষয়:বিএনপিভোলা জেলা ছাত্রদল সভাপতি
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…