সাতক্ষীরার শ্যামনগরে নীলডুমুর ১৭ বিজিবি, প্রায় ৩১ কোটি ৯৪ লাখ ৩৪ হাজার ৩৫০ টাকা মূল্যের বিপুল পরিমাণ মালিকবিহীন মাদকদ্রব্য ধ্বংস করেছে।
মঙ্গলবার সকালে ব্যাটালিয়নের প্রশিক্ষণ মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজিবির দক্ষিণ-পশ্চিম রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান।
এ সময় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।ধ্বংস করা মাদকের মধ্যে রয়েছে ১৫ হাজার ৭৮টি ফেনসিডিল, ১৮ হাজার ৬৫৪টি ইয়াবা, ২ লাখ ১৭ হাজারের বেশি অবৈধ ওষুধ, ৪০৬ বোতল মদ, ১ কেজি হেরোইন, ২ দশমিক ৪ কেজি আইস এবং এলএসডিসহ বিভিন্ন মাদকদ্রব্য।






