ফিফার ট্যালেন্ট ডেভেলপমেন্ট প্রোগ্রামে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অধীনে ৮ দিনের আবাসিক ক্যাম্প শেষ হয়েছে। প্রতিভাবান ১২৮ খেলোয়াড় নিয়ে ক্যাম্প হয়েছে। পরের ধাপের জন্য ৩৬ জন ইয়েস কার্ড পেয়েছেন।
বাফুফের অধীন অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল লিগ ২০২৬এ ১,৫৫০ জন অংশ নিয়েছিল। চারধাপে প্রক্রিয়া শেষ করা হল। প্রতি পর্বে দুদিন করে আবাসিক ক্যাম্প করা হয়েছে। চূড়ান্ত দিনে ৩৬ খেলোয়াড় বাফুফের উন্নয়ন প্রক্রিয়ার পরবর্তী ধাপে সুযোগ পেয়েছেন।
প্রক্রিয়া দেখভাল করেছেন বাফুফের সহ-সভাপতি ও অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল লিগের সভাপতি মো. মঞ্জুরুল করিম। বাফুফের ডেভেলপমেন্ট কমিটির সদস্য ডেইজি জাফর, টেকনিক্যাল ডিরেক্টর একেএম সাইফুল বারী টিটো, অনূর্ধ্ব-১৫ লিগ কমিটির সদস্য মাহমুদুর রহমান, অনূর্ধ্ব-১৭ লিগ কমিটির সদস্য সাঈদ হাসান কানন এবং বাফুফের সদস্য সাখাওয়াত হোসেন শাহিন।








