ফুটবল

বাফুফেতে স্বাধীন বাংলা দলের নামফলক উম্মোচন

নেতৃবৃন্দ স্বাধীন বাংলা দলের নামফলক উম্মোচন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নেতৃবৃন্দ স্বাধীন বাংলা দলের নামফলক উম্মোচন অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

২০০৯ সালে মতিঝিলস্থ বাফুফে ভবনের নিচতলায় স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্যদের নামখচিত ফলক স্থাপন করেছিল বাফুফে। এক যুগেরও বেশি সময়পর আবারও নতুন করে স্থাপন করা হয়েছে স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্যদের নামফলক।

বাংলা ও ইংরেজী দুই ভাষাতে স্থাপন করা হয়েছে নামফলক। ১৬ ডিসেম্বর বিজয় দিবসের দিন স্বাধীন বাংলা ফুটবল দলের কয়েকজনে উপস্থিতিতে নামফলক উন্মোচন করেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন আহমেদ।

বাফুফেতে বিদেশি ফুটবলার, ফিফা-এএফসি’র লোকজন আসে প্রায়ই। তাদের বুঝার সুবিধার্থে ইংরেজীতেও লেখা হয়েছে কীর্তিমানদের নাম। স্বাধীন বাংলা ফুটবল দলে খেলোয়াড় ছিলেন ৩৪ জন। এই ৩৪ জনের পাশাপাশি নামফলকে নাম রয়েছে কোচ ননী বসাক এবং ম্যানেজার তানভীর মাজহার তান্নার।

ফলক উদ্বোধনের সময় স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্যদের মধ্যে ম্যানেজার তানভীর মাজহারুল ইসলাম তান্না, খেলোয়াড় শেখ আশরাফ আলী, আমিনুল ইসলাম সুরুজ, মোহাম্মদ মোজাম্মেল হক, আবদুস সাত্তার, সুবাশ চন্দ্র সাহা, বাফুফে সদস্য মাহফুজা আক্তার কিরণ, সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষারসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ফুটবল দল স্বাধীন বাংলা দলের নামফলক উম্মোচন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রতি বছরের মতো এবারও বিজয় দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করেছে বাফুফে। লাল ও সবুজ দলে বিভক্ত হয়ে বাফুফে ভবন সংলগ্ন টার্ফে এই প্রীতি ম্যাচে অংশ নেন সাবেক ফুটবলাররা। ম্যাচ শেষে দুইদলের অংশগ্রহণকারীদের ট্রফি ও মেডেল দেয়া হয়।

ম্যাচ ঘিরে বাফুফে টার্ফে সাবেক তারকা ফুটবলারদের মেলা বসেছিল। সাইফুল বারী টিটু, মামুন বাবু, আলফাজ আহমেদ, ইমতিয়াজ আহমেদ নকীব, নিজাম মজুমদার, আবু ফয়সাল, খন্দকার রকিব, মাসুদ রানা, আরিফুর রহমান পান্নু, সৈয়দ গোলাম জিলানী, মাহমুদুল হক লিটন, মিজানুর রহমান ডন, মাহবুব আলম পলোসহ আরও অনেকে অংশ নিয়েছেন ম্যাচে।

বিষয়:নামফলক বাফুফে বাংলাদেশ স্বাধীন বাংলা ফুটবল দল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…