বাংলাদেশ

বকুলতলা ও শহীদ মিনারে শেষ শ্রদ্ধা, উত্তরায় সমাহিত হবেন শুকু

বকুলতলা ও শহীদ মিনারে শেষ শ্রদ্ধা, উত্তরায় সমাহিত হবেন শুকু

নাট্যকার ও নির্মাতা মাতিয়া বানু শুকুর শেষ বিদায়, জানাজা ও দাফনের সময়সূচি চূড়ান্ত করা হয়েছে বলে চ্যানেল আই অনলাইনকে জানিয়েছেন মাতিয়া বানুর শুকুর ঘনিষ্ঠজন ও সংস্কৃতি কর্মী এরশাদুল হক টিংকু।

তিনি জানান, শুক্রবার (২৭ নভেম্বর) ফজরের নামাজের পর মাতিয়া বানু শুকুর মরদেহ নেওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায়। এরপর কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে তার মরদেহ।

নির্ধারিত সূচি অনুযায়ী, ভোর ৬টায় মাতিয়া বানু শুকুর মরদেহ চারুকলার বকুলতলায় নেওয়া হবে। সেখানে সকাল সাড়ে ১০টা পর্যন্ত রাখা হবে। এরপর বেলা ১১টায় তার মরদেহ নেওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে সর্বস্তরের মানুষ তাকে শেষ শ্রদ্ধা জানাতে পারবেন।

শহীদ মিনার থেকে মরদেহ নেওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে। সেখানে বাদ জুমা তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে।

জানাজা শেষে দাফনের জন্য মাতিয়া বানু শুকুর মরদেহ নেওয়া হবে রাজধানীর উত্তরার ১২ নম্বর সেক্টর কবরস্থানে। প্রয়োজনে সেখানে আরও একটি জানাজা অনুষ্ঠিত হতে পারে বলে জানান টিংকু।

ক্যানসারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে মারা যান মাতিয়া বানু শুকু। তার মৃত্যুতে নাটক ও চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। গুণী এই নাট্যকার ও নির্মাতার মৃত্যুতে শোকাহত চ্যানেল আই পরিবার।

বিষয়:বকুলতলা মাতিয়া বানু শুকু শহীদ মিনার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…